ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খিলগাঁও থানা পুলিশের ৬ ঘণ্টায় তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, গ্রেফতার ১


খিলগাঁও থানা পুলিশের ৬ ঘণ্টায় তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, গ্রেফতার ১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ সংবাদ পাওয়ার পর মাত্র ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ গোড়ান এলাকায় একটি তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে। এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম হচ্ছে সাইফুল ইসলাম (২১)।

খিলগাঁও থানা সূত্র মতে, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে অবস্থিত একটি বাসা থেকে ভিকটিম সানজিদা আক্তার মারিয়ার গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার অধিকাংশই আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল। পরে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে (১১ জুলাই) খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

মামলা রুজু করার পরপরই খিলগাঁও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে, সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে এবং প্রযুক্তির সহায়তায় থানার এলাকার অভিযান পরিচালনা করে। (১১ জুলাই) রাত ০৩ঃ৪৫ ঘটিকায় তারা নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সাইফুল নিজেই হত্যাকাণ্ডটি সংঘটিত করার কথা স্বীকার করেছে।

খিলগাঁও থানা সূত্রে আরও জানানো হয় যে, সাইফুল ইসলামের পিতা-মাতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও সাংসারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গ্রেফতারকৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ জুলাই চট্টগ্রামে শুরু হবে ঐতিহ্যবাহী রথযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


১৬ জুলাই চট্টগ্রামে শুরু হবে ঐতিহ্যবাহী রথযাত্রা

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্বোধনের পর নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথের সাথে পর্যায়ক্রমে যুক্ত হবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ।

নগরীর নন্দনকানন তুলসীধামে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে আসন্ন রথযাত্রা উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর জানান, তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিষ্টাব্দের পর থেকে চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। কালের পরিক্রমায় এটি কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রথের পুকুর পাড় থেকে নগরের বেশ কিছু রথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রথ পরিক্রমা হবে।

তিনি আরও জানান, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তুলসী ধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫ দিন ধরে চলমান রয়েছে অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের চিকিৎসাসেবা ক্যাম্প। ১৬ জুলাই তুলসীধাম মদনমোহন মন্দিরে পূজার্চনা চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর, প্রবীর দাশ, অ্যাডভোকেট সুজন কান্তি দে প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৬১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


৯৬১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার অভিযান পরিচালনা করে ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হল জাহাঙ্গীর আলম, যিনি ৩৩ বছর বয়সী।

শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় জাহাঙ্গীর আলমকে একটি পিকআপ গাড়িসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার হেফাজতে মোট ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের জন্য নগদ ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।

এ ঘটনা সম্পর্কে গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুই দিনে ডিএমপির ২৮৩৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুই দিনে ডিএমপির ২৮৩৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২৮৩৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১৪২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ২১ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮ টি বাস, ৭৭ টি ট্রাক, ৭২ টি কাভার্ডভ্যান, ১৪৭ টি সিএনজি ও ২৭৬ টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ৬ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬ টি বাস, ৯ টি ট্রাক, ৩৬ টি কাভার্ডভ্যান, ৯৬ টি সিএনজি, ২৮১ টি মোটরসাইকেলসহ মোট ৫২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ১০ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২১ টি বাস, ৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৩৪ টি গাড়ি ডাম্পিং ও ৩১৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (৯ জুলাই ও ১০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেশনজট কমিয়ে মানসম্মত পাঠ্যক্রম চালুর উদ্যোগ সরকারের: মিলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


সেশনজট কমিয়ে মানসম্মত পাঠ্যক্রম চালুর উদ্যোগ সরকারের: মিলন

শিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছেন, দেশের জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) পুরোপুরি কাজে লাগাতে সরকার সেশনজট দূরীকরণ, পাঠ্যক্রম সংস্কার এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষা সম্পন্ন নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ সাভারে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের সিলেবাস ও পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কমিটি সমন্বিতভাবে কাজ করছে, যাতে আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়।

তিনি আরো বলেন, দুই বছরের কোর্সের সময়সীমা দুই বছরেই শেষ হতে হবে। একইভাবে, ছয় বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী যেন ১৮ বছর বয়সের মধ্যে ১২ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করে উচ্চ মাধ্যমিক স্তর শেষ করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে।

তিনি এ কথা বলেন, ‘কোনো ধরনের সেশনজট থাকবে না। আমাদের সন্তানদের মূল্যবান সময় অকারণে নষ্ট হতে দেওয়া যাবে না। অর্থাৎ, দেশের জনমিতিক সুবিধা যাতে পুরোপুরি কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অতীতের কিছু উদাহরণ তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, আগে সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না শেখা কিংবা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয়ে বিদেশ সফরে যেতেন। সেই সময় এখন আর নেই।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থার চারটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে সংস্কৃতি, খেলাধুলা, পারিবারিক মূল্যবোধ এবং আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রধান উপদেষ্টারও বিশেষ অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে,’ বলেন তিনি।

ড. মিলন জানান, চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে আনন্দময় শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচিতে সংযোজন করা হবে।

তিনি বলেন, পাঠ্যবইয়ে নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলতি বছরের পাঠ্যবইয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংশোধন আনা হয়েছে।

তিনি বলেন, ‘পাঠ্যক্রম পরিবর্তন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই পরিকল্পিতভাবে আমরা আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।’

শিক্ষকদের দক্ষতা উন্নয়নের ওপরও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রাথমিক বৃত্তি কর্মসূচিতে এবার থেকে ২০ শতাংশ বৃত্তি বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য এবং ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অতীতে এ ধরনের ব্যবস্থা ছিল না।

তিনি বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার এবং সরকার সেই অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সেসব এলাকার পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

এর আগে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%