০৮:৫৮ পি.এম
নেত্রকোণা মডেল থানায় রুজুকৃত একটি অপহরণ মামলার ভিকটিম মোঃ রাকিবুল ইসলাম (৩৭) নিখোঁজ রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ভিকটিমকে উদ্ধারের স্বার্থে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নেত্রকোণা, তাঁর সন্ধান কামনা করেছে।
জেলা গোয়েন্দা শাখা, নেত্রকোণা সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর থানার অপহরণ মামলার ভিকটিম মোঃ রাকিবুল ইসলাম (৩৭) কে উদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে। ভিকটিমের পিতার নাম হাবিবুর রহমান এবং মাতার নাম রহিমান খাতুন। তাঁর গ্রামের বাড়ি দেওপাড়া গাড়াউন্দ, পোস্ট-বিদ্যাবল্লভ, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ রাকিবुल ইসলাম এর সন্ধান জেনে থাকেন, তবে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) ফারুক আহমেদ সরকার (০১৭৬৮৯৩৯২১৮), অফিসার ইনচার্জ, নেত্রকোণা মডেল থানা (০১৩201০৪১৮৫) এবং নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার (০১৯১৮৭৩৮২৭৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন