প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ সংবাদ পাওয়ার পর মাত্র ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ গোড়ান এলাকায় একটি তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের নাম হচ্ছে সাইফুল ইসলাম (২১)।
খিলগাঁও থানা সূত্র মতে, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে অবস্থিত একটি বাসা থেকে ভিকটিম সানজিদা আক্তার মারিয়ার গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার অধিকাংশই আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল। পরে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে (১১ জুলাই) খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা রুজু করার পরপরই খিলগাঁও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে, সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে এবং প্রযুক্তির সহায়তায় থানার এলাকার অভিযান পরিচালনা করে। (১১ জুলাই) রাত ০৩ঃ৪৫ ঘটিকায় তারা নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সাইফুল নিজেই হত্যাকাণ্ডটি সংঘটিত করার কথা স্বীকার করেছে।
খিলগাঁও থানা সূত্রে আরও জানানো হয় যে, সাইফুল ইসলামের পিতা-মাতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও সাংসারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
গ্রেফতারকৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন