ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি, তদন্ত শুরু


কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি, তদন্ত শুরু

পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বৃদ্ধি পেয়েছে। শনিবার গভীর রাতে (১৪ নভেম্বর) বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে। এই ট্রান্সফরমারের মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। পল্লীবিদ্যুত কলাপাড়া অফিসের সূত্রে জানা যায়, এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লীবিদ্যুত সমিতির কলাপাড়ার ডি.জি.এম আবদুর রহমান জানিয়েছেন, ১ জানুয়ারী থেকে এখন পর্যন্ত মহিপুর এবং কলাপাড়ায় মোট ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। এই চুরির আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন এ বিষয়ে মন্তব্য করে জানান, সংঘবদ্ধ একটি চোর চক্র একের পর এক এই চুরির ঘটনা ঘটাচ্ছে। তিনি উল্লেখ করেন, তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোর্টে উত্তেজিত আচরণের জন্য ক্ষমা চাইলেন আরিনা সাবালেঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


কোর্টে উত্তেজিত আচরণের জন্য ক্ষমা চাইলেন আরিনা সাবালেঙ্কা

বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা কোর্টে তার উত্তেজিত আচরণ ও গালাগালির জন্য দুঃখ প্রকাশ করেছেন। ডব্লিউটিএ ফাইনালসে ইউক্রেনের এলিনা সিতোলিনার কাছে পরাজিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের ব্যাখ্যা প্রদান করেন। সাবালেঙ্কার দাবি, তিনি প্রতিপক্ষ সিতোলিনাকে লক্ষ্য করে কিছু বলেননি, বরং গ্যালারিতে উপস্থিত কয়েকজন দর্শকের আচরণে ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।

শুক্রবার ইন্ডিয়ান ওয়েলসে মৌসুমের শেষ এই প্রতিযোগিতার ম্যাচে সিতোলিনার কাছে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হেরে যান সাবালেঙ্কা। ম্যাচ চলাকালে তার উত্তেজিত প্রতিক্রিয়া ও গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে অনেকে ধারণা করেন যে, সাবালেঙ্কার মন্তব্য সিতোলিনা কিংবা ইউক্রেনীয়দের উদ্দেশ্যে ছিল। তবে শনিবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সাবালেঙ্কা সেই ধারণা অস্বীকার করেন।

সাবালেঙ্কা লেখেন, “আমার মন্তব্য এলিনাকে উদ্দেশ্য করে ছিল না। কয়েকজন দর্শক আমার ভুলে আক্রমণাত্মকভাবে উল্লাস করছিলেন। এতে আমি হতাশ হয়ে মুহূর্তের আবেগে প্রতিক্রিয়া দেখিয়েছি।”

তিনি তার আচরণের জন্য ক্ষমা চেয়ে বলেন, “আমার হতাশা প্রকাশের ধরনটি আরও ভালো হওয়া উচিত ছিল। যাঁদের মনে আঘাত দিয়েছি, তাঁদের কাছে আমি দুঃখিত। এলিনা দারুণ খেলেছে। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা জানাই।”

ম্যাচ শেষে সাবালেঙ্কা সিতোলিনার সঙ্গে করমর্দন করেননি। তবে এর পেছনে দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিরোধের চেয়ে রাজনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের খেলোয়াড়েরা রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং ইউক্রেনে অভিযানের সময় দেশটি রুশ বাহিনীকে ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল।

সাবালেঙ্কার পোস্ট সম্পর্কে জানতে চাইলে সিতোলিনা বলেন, ম্যাচে অনেক ইউক্রেনীয় সমর্থক উপস্থিত ছিলেন এবং তারা স্বাভাবিকভাবেই তাকে সমর্থন করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ নিয়ে কখনো কখনো তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়।

সিতোলিনা বলেন, “আমি আশা করি, আমাদের মধ্যকার ম্যাচগুলোতে পারস্পরিক সম্মান বজায় থাকবে। আমার সমর্থক আছে, আরিনারও সমর্থক আছে। প্রত্যেকেরই উচিত একে অপরকে সম্মান করা।”

সাবালেঙ্কাকে হারিয়ে সিতোলিনা শনিবার সেমিফাইনালে লিন্ডা নোসকোভাকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করেন। ফলে রোববারের ফাইনালে তার প্রতিপক্ষ রাশিয়ার তরুণ খেলোয়াড় মিরা আন্দ্রিভা। ১ কোটি ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার ফাইনাল দিয়ে শেষ হবে ২০২৬ সালের ডব্লিউটিএ মৌসুম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের উদ্যোগে সোমেশ্বরী নদীতে কাঠের সেতুর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ডেপুটি স্পিকারের উদ্যোগে সোমেশ্বরী নদীতে কাঠের সেতুর উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬শত মিটার দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেছেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনটি সম্পন্ন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়দের মতে, দীর্ঘ সময় ধরে একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার জনগণের নদী পারাপারের ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের উপযোগী এই দুইলাইন বিশিষ্ট বাঁশ-কাঠের সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৪ লক্ষ টাকা। ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, সেতু দিয়ে যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সমস্ত অর্থ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বিতরণ করা হবে।

সেতুর উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সেতু কমিটির অন্যান্য সদস্যগণ।

স্কুলের শিক্ষার্থী রাজেশ্বরী রায় মন্তব্য করেন, "নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আমাদের একটাই দাবী, উনি যেনো সোমেশ্বরী নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মাণ করে দেন।"

অপর এক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, "ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তিনি কথা আর মিল রয়েছে রাখেন বিধায় মহান আল্লাহ্ ওনাকে এতোবড় আসনে বসিয়েছেন। ধন্যবাদ জানাই অবহেলিত এলাকায় এতোবড় কাঠের সেতু নির্মাণ করে দেয়ার জন্য। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগতির একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। আমি মনে করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : আজ রোববার বিকেল ৪টা ১৬ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করে তাদের ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশের প্রেক্ষাপটে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। এর আগেই কিছু শিক্ষার্থী নিজেদের ফল জানতে পারে এবং ফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের সময়ে পড়াশোনার চাপ তুলনামূলকভাবে কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল। তবে বর্তমান সময়ে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনা করা এবং পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো নিয়ে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছে বলে তিনি মনে করেন।

এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে মো. জাহিদুল ইসলাম বলেন, তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, শনাক্ত ১৫ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%