প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬শত মিটার দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেছেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনটি সম্পন্ন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্থানীয়দের মতে, দীর্ঘ সময় ধরে একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার জনগণের নদী পারাপারের ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের উপযোগী এই দুইলাইন বিশিষ্ট বাঁশ-কাঠের সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৪ লক্ষ টাকা। ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, সেতু দিয়ে যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সমস্ত অর্থ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বিতরণ করা হবে।
সেতুর উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সেতু কমিটির অন্যান্য সদস্যগণ।
স্কুলের শিক্ষার্থী রাজেশ্বরী রায় মন্তব্য করেন, "নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আমাদের একটাই দাবী, উনি যেনো সোমেশ্বরী নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মাণ করে দেন।"
অপর এক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, "ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তিনি কথা আর মিল রয়েছে রাখেন বিধায় মহান আল্লাহ্ ওনাকে এতোবড় আসনে বসিয়েছেন। ধন্যবাদ জানাই অবহেলিত এলাকায় এতোবড় কাঠের সেতু নির্মাণ করে দেয়ার জন্য। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগতির একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। আমি মনে করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন