১০:২৪ পি.এম
দেবহাটায় ১৮৯ বোতল উইনকোরেক্স ও চার বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমিনুর রহমান এবং তাকে গতকাল ভোরের দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বেজোরআটি গ্রামের রুহুল গাজীর ছেলে। জানা গেছে, রুহুল গাজী নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর। র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করার পর আমিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন