প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২৬ আয়োজন করা হয়েছে। ২০ জুলাই সোমবার সকালে ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
"রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনের মাধ্যমে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, দুপ্রক সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ও অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকমন্ডলী।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রচনা প্রতিযোগিতায়। 'ক' গ্রুপে ১ম স্থান অধিকারী আনিশা বুশরা মিম (মাড়িয়ালা হাই স্কুল), ২য় প্রার্থনা গাইন (বদরতলা স্কুল), ৩য় মাশকুর জাহান (কাদাকাটি আরার)। 'খ' গ্রুপে ১ম স্থান অধিকারী কোয়াল গাইন (কাদাকাটি আরার), ২য় মুক্তি সরকার (এইচকেআরএইচ) ও ৩য় নিশাত তাছমিম (আশাশুনি সরকারি হাই স্কুল) নির্বাচিত হন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হিসেবে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলের নাম ঘোষণা করা হয় এবং রানার আপ নির্বাচিত হয় গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। উভয় দলকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। শ্রেষ্ঠ বিতার্কিক (বক্তা) নির্বাচিত হন গুনাকরকাটি স্কুলের দলনেতা জান্নাতুল মাওয়া। এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন