প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনি থানা পুলিশ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামীকে সোমবার (২০ জুলাই) সকালের দিকে আদালতে সোপর্ধ করা হয়েছে।
থানার টিএসআই আনজির হোসেন রবিবার রাতে উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান পরিচালনা করে মৃত জলিল গাজীর ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করেন। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ৩৬(১) ধারায় ১৯(ক) সারনীর ২৩/১৪০ নং মামলা রুজু করা হয়েছে। আসামী আদালতে চালান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন