প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের ছাতক এলাকায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন রয়েছেন যারা ছাতক উপজেলার গণেশপুর ছড়ারপাড় এলাকার তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) এবং চোরাই মালামালের ক্রেতা, ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামের রমজান মিয়া (৪০)।
রোববার (১৯ জুলাই) গভীর রাতে ছাতকের সুরমা নদী থেকে চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, পরে আটককৃতদের দেওয়া তথ্যে ছাতক পৌর শহরের রেলওয়ে কলোনি এলাকায় রমজানের ভাঙারির দোকান থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ছয়টি চোরাই মোটর জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ ও সূত্র জানায়, গত ১৩ জুলাই রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া গ্রামের কাটাগাং নদীর তীরে অবস্থিত বশির কোম্পানির বালুর স্টক থেকে ছয়টি মোটর চুরি হয়েছিল। ১৯ জুলাই রোববার রাতে মোটরগুলো রমজান আলীর ভাঙারির দোকানে বিক্রি করা হয়।
পুলিশের একটি গোপন সংবাদে ছাতক নৌপুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করে এবং চোরাই মোটর জব্দ করে। তবে পুলিশের অভিযানের সময় আরও তিন চোর নৌকা থেকে পালিয়ে যান।
নৌপুলিশের দাবি, আটক হওয়া চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার সুরমা ও পিয়াইন নদীর দুই তীরের বিভিন্ন ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসছিলেন।
ছাতক নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান যে, চুরির ঘটনাস্থল কোম্পানীগঞ্জ থানায় হওয়ায় সেখানে ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আটক চারজনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন