ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ গাছ কাটার প্রতিবাদ করায়


কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ গাছ কাটার প্রতিবাদ করায়

মাগুরা সদর উপজেলার ইছাখাদা জোতপাড়া গ্রামে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে, এক কৃষকের আমগাছ ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী আলম মিয়া (৫০) মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার (২৬ জুলাই) মাগুরা সদর থানায় দায়েরকৃত অভিযোগের সূত্রে জানা যায়, একই গ্রামের রফিক মিয়া, সিরাজ মিয়া, চৌধুরী মিয়া ও রনি মিয়া দীর্ঘদিন ধরে আলম মিয়ার জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন কৌশলে। অভিযোগে বলা হয়েছে, ২৫ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে অভিযুক্তরা জমিতে থাকা আলমের আমগাছ ও কলাগাছ কেটে ফেলেন। ভুক্তভোগী আলম মিয়ার দাবি, গাছ কাটার প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত সিরাজ মিয়া মোবাইল ফোনে বলেন, "জমিটি আমাদের। তাই আমরা গাছ কেটেছি।" এই ঘটনায় মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


চা শিল্পের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়নের জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার বিভিন্ন চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকে তুলে ধরেন। একই সঙ্গে তারা চা খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই শিল্পের সার্বিক বিকাশে প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে।

সভায় প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজ করার এবং স্বল্প সুদে নতুন ঋণ পাওয়ার সুবিধার আশ্বাস দেন। এছাড়া চা বাগানের অকৃষি বা চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানান। তিনি উল্লেখ করেন, এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা হবে।

চা শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে টেকসই সমাধান দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও চা বাগান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাক্ষী জেন-জির কাছে ক্ষমা চাইলেন কান ধরে উঠবস করে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


সোনাক্ষী জেন-জির কাছে ক্ষমা চাইলেন কান ধরে উঠবস করে

ভারতে চলমান ছাত্র আন্দোলন, যা প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে ঘিরে গড়ে উঠেছে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর, এ বিষয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মীভাবে হাজির হয়েছেন। ভিডিওর শুরুতেই সোনাক্ষীকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

সোনাক্ষী বলেন, "আমি আগে জেন জি প্রজন্মকে খুব একটা গুরুত্ব দিতাম না। মনে করতাম, এদের দিয়ে তেমন কিছু হবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল।"

তিনি আরও জানান, "আমি জেন জি হতে চাই। আপনারা অসাধারণ কাজ করেছেন।"

ভিডিওর একপর্যায়ে, মাথায় থাকা টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন অভিনেত্রী। এ সময় তাকে জিমের ছোট প্যান্ট, ঢিলেঢালা টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।

শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সোনাক্ষী সিনহা তাদের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। তিনি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার কথা বলেছেন।

ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার শিক্ষার্থীদের প্রতি সমর্থনকে স্বাগত জানিয়েছেন, তবে কিছু মানুষ তার এই ভিন্নধর্মী প্রতিবাদী ভঙ্গির সমালোচনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে চাপ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন চালকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে চাপ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন চালকরা

রাজধানীতে গ্যাসের সরবরাহ তুলনামূলকভাবে চাহিদার থেকে কম থাকায় সিএনজি স্টেশনগুলোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

এই কারণে সিএনজি অটোরিকশা চালকরা কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না।

রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় মালিবাগ, বিশ্বরোড, মতিঝিল, মানিকনগর, খিলগাঁও, বনশ্রী, মুগদা এবং সবুজবাগের সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে।

বিশ্বরোড অঞ্চলের শান্ত সিএনজি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে গ্যাসের সংকট বেড়ে গেছে।

কখনো কখনো তিনি পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না।

তিনি বলেন, সকালে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যে গ্যাস পেয়েছি, তা দিয়ে মাত্র দুটি ট্রিপ দেয়ার মতো সক্ষমতা হয়েছে। এখন আবার লাইনে দাঁড়িয়ে আছি।

এভাবে চলতে থাকলে গাড়ির জমা, কিস্তি এবং সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়বে।

চালকরা অভিযোগ করেছেন, গ্যাস সংকটে তারা বিপাকে পড়েছেন।

যেহেতু রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাসের চাপ নেই, তাই গ্যাস সরবরাহের ক্ষেত্রে ধীরগতি অব্যাহত রয়েছে।

কিছু স্টেশনে আবার সাময়িকভাবে গ্যাস সরবরাহও বন্ধ রাখা হয়েছে।

ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে প্রতীক্ষা করেও অনেকেই গ্যাস পাচ্ছেন না।

গত এক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার ফলে চালকদের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

কিন্তু গাড়ির জমা, কিস্তি এবং সংসারের ব্যয় আগের মতোই বহন করতে হচ্ছে।

মানিকনগরের বেস্ট ইস্টার্ন সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক কামাল হোসেন জানালেন, দিনের বেশির ভাগ সময় গ্যাসের লাইনে কেটে যাচ্ছে এবং আয় কমে যাওয়ায় পরিবারের খরচ চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীর মেরুল বাড্ডার জামান সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের পরিস্থিতি এমন যে, চালকরা গ্যাস নিতে আসলেও কিছু পাচ্ছেন না।

সিএনজির ভিড়ের কারণে যানজট সৃষ্টির বিরুদ্ধে ট্রাফিক পুলিশ স্টেশনের সামনে সিএনজি দাঁড়াতে দিচ্ছেন না।

মালিবাগ হাজীপাড়া সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক আবদুল কাদের জানান, তিনি ভোরে লাইনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু দুপুর হয়ে গেলেও গ্যাস পাননি।

তিনি বলেন, সারা দিন লাইনে থাকলে আয় করবো কখন? সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।

কয়েকজন সিএনজি চালক জানিয়েছেন, তাদের সিএনজির জমা ১০০/১২০০ টাকা রয়েছে।

তারা গাড়ি না চালালে কীভাবে দেবেন, গ্যাস সংকটের কারণে তারা গাড়ি চালাতে পারছেন না।

এভাবে চলতে থাকলে মালিককে জমা দেওয়া তো দুরের কথা, নিজেদের জন্য খাবার জোগাড় করা সম্ভব হবে কি না।

এই অবস্থায় তারা অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন।

মুগদা বিশ্বরোড এলাকার শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার আমিনুল ইসলাম জানিয়েছেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দুটি কম প্রেশারের মধ্যে মাত্র একটি চালু রাখা সম্ভব হচ্ছে।

ফলে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করতে হচ্ছে এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

যদি দ্রুত এ সংকটের সমাধান না হয়, তাহলে স্টেশন পরিচালনা ও কর্মীদের টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের স্বার্থে নতুন উদ্যোগের ঘোষণা মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


প্রবাসীদের স্বার্থে নতুন উদ্যোগের ঘোষণা মন্ত্রীর

জরুরি প্রয়োজনে প্রবাসীদের অবস্থান এবং রাত্রিযাপনের সুবিধার্থে হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে এই ঘোষণা দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টারে’ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোনো সংকটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড বর্তমান থাকবে।

এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।

বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব অথবা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়ছেন, হজ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%