ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সোনাক্ষী জেন-জির কাছে ক্ষমা চাইলেন কান ধরে উঠবস করে


সোনাক্ষী জেন-জির কাছে ক্ষমা চাইলেন কান ধরে উঠবস করে

ভারতে চলমান ছাত্র আন্দোলন, যা প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে ঘিরে গড়ে উঠেছে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর, এ বিষয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মীভাবে হাজির হয়েছেন। ভিডিওর শুরুতেই সোনাক্ষীকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

সোনাক্ষী বলেন, "আমি আগে জেন জি প্রজন্মকে খুব একটা গুরুত্ব দিতাম না। মনে করতাম, এদের দিয়ে তেমন কিছু হবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও জানান, "আমি জেন জি হতে চাই। আপনারা অসাধারণ কাজ করেছেন।"

ভিডিওর একপর্যায়ে, মাথায় থাকা টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন অভিনেত্রী। এ সময় তাকে জিমের ছোট প্যান্ট, ঢিলেঢালা টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।

শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সোনাক্ষী সিনহা তাদের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। তিনি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার কথা বলেছেন।

ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার শিক্ষার্থীদের প্রতি সমর্থনকে স্বাগত জানিয়েছেন, তবে কিছু মানুষ তার এই ভিন্নধর্মী প্রতিবাদী ভঙ্গির সমালোচনা করেছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে চাপ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন চালকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে চাপ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন চালকরা

রাজধানীতে গ্যাসের সরবরাহ তুলনামূলকভাবে চাহিদার থেকে কম থাকায় সিএনজি স্টেশনগুলোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

এই কারণে সিএনজি অটোরিকশা চালকরা কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না।

রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় মালিবাগ, বিশ্বরোড, মতিঝিল, মানিকনগর, খিলগাঁও, বনশ্রী, মুগদা এবং সবুজবাগের সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে।

বিশ্বরোড অঞ্চলের শান্ত সিএনজি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে গ্যাসের সংকট বেড়ে গেছে।

কখনো কখনো তিনি পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না।

তিনি বলেন, সকালে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যে গ্যাস পেয়েছি, তা দিয়ে মাত্র দুটি ট্রিপ দেয়ার মতো সক্ষমতা হয়েছে। এখন আবার লাইনে দাঁড়িয়ে আছি।

এভাবে চলতে থাকলে গাড়ির জমা, কিস্তি এবং সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়বে।

চালকরা অভিযোগ করেছেন, গ্যাস সংকটে তারা বিপাকে পড়েছেন।

যেহেতু রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাসের চাপ নেই, তাই গ্যাস সরবরাহের ক্ষেত্রে ধীরগতি অব্যাহত রয়েছে।

কিছু স্টেশনে আবার সাময়িকভাবে গ্যাস সরবরাহও বন্ধ রাখা হয়েছে।

ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে প্রতীক্ষা করেও অনেকেই গ্যাস পাচ্ছেন না।

গত এক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার ফলে চালকদের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

কিন্তু গাড়ির জমা, কিস্তি এবং সংসারের ব্যয় আগের মতোই বহন করতে হচ্ছে।

মানিকনগরের বেস্ট ইস্টার্ন সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক কামাল হোসেন জানালেন, দিনের বেশির ভাগ সময় গ্যাসের লাইনে কেটে যাচ্ছে এবং আয় কমে যাওয়ায় পরিবারের খরচ চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীর মেরুল বাড্ডার জামান সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের পরিস্থিতি এমন যে, চালকরা গ্যাস নিতে আসলেও কিছু পাচ্ছেন না।

সিএনজির ভিড়ের কারণে যানজট সৃষ্টির বিরুদ্ধে ট্রাফিক পুলিশ স্টেশনের সামনে সিএনজি দাঁড়াতে দিচ্ছেন না।

মালিবাগ হাজীপাড়া সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক আবদুল কাদের জানান, তিনি ভোরে লাইনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু দুপুর হয়ে গেলেও গ্যাস পাননি।

তিনি বলেন, সারা দিন লাইনে থাকলে আয় করবো কখন? সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।

কয়েকজন সিএনজি চালক জানিয়েছেন, তাদের সিএনজির জমা ১০০/১২০০ টাকা রয়েছে।

তারা গাড়ি না চালালে কীভাবে দেবেন, গ্যাস সংকটের কারণে তারা গাড়ি চালাতে পারছেন না।

এভাবে চলতে থাকলে মালিককে জমা দেওয়া তো দুরের কথা, নিজেদের জন্য খাবার জোগাড় করা সম্ভব হবে কি না।

এই অবস্থায় তারা অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন।

মুগদা বিশ্বরোড এলাকার শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার আমিনুল ইসলাম জানিয়েছেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দুটি কম প্রেশারের মধ্যে মাত্র একটি চালু রাখা সম্ভব হচ্ছে।

ফলে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করতে হচ্ছে এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

যদি দ্রুত এ সংকটের সমাধান না হয়, তাহলে স্টেশন পরিচালনা ও কর্মীদের টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের স্বার্থে নতুন উদ্যোগের ঘোষণা মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


প্রবাসীদের স্বার্থে নতুন উদ্যোগের ঘোষণা মন্ত্রীর

জরুরি প্রয়োজনে প্রবাসীদের অবস্থান এবং রাত্রিযাপনের সুবিধার্থে হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে এই ঘোষণা দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টারে’ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোনো সংকটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড বর্তমান থাকবে।

এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।

বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব অথবা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়ছেন, হজ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গন্ধ ছড়াতেই টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


দুর্গন্ধ ছড়াতেই টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

খুলনায় ভাড়া বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখपাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী ভবনের চতুর্থ তলা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মতি (৫০) হচ্ছেন ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি পেশায় একজন বাসের টিকিট কালেক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতি ওই ভবনে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবারের পর থেকে তাকে আর দেখা যায়নি। আজ সকালে একজন ব্যক্তি ভবনের ছাদে কাজ করতে গিয়ে তার কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান।

পরে এই বিষয়টি তিনি বাড়ির মালিককে জানালে, তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সামনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মতির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

এই বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের অগ্রগতিতে বর্তমান সুযোগ কাজে লাগানোর আহ্বান ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


দেশের অগ্রগতিতে বর্তমান সুযোগ কাজে লাগানোর আহ্বান ফখরুলের

দেশে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে, সে ব্যাপারে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব আলোচনা থাকবে না এটা আশা করা উচিত নয়, তবে যে সুযোগগুলো এসেছে, সেগুলোকে হেলায় হারানো যাবে না। এই সকল সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রোববার (২৬ জুলাই) তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে এসব কথাগুলো বলেছেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের পাঁচ মাসের মধ্যে দেশে নানা ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। এসব আলোচনা চলতেই থাকবে। তাঁর পরামর্শ, যেন আমরা এই সুযোগকে অযথা হারিয়ে না ফেলি। যে সুযোগ পাওয়া গেছে, তার সুবিধা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল বলেছেন, এক্ষেত্রে বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিতে যে ক্ষতি সাধিত হয়েছে, তা কিছুটা সুস্থতার পথে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। বর্তমানে তাদের পুনর্গঠন করার কাজ শুরু হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, দেশে প্রায় চার কোটি শিক্ষিত যুবক আছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নেই। পরিবর্তনের কাজ চলছে, তবে এর জন্য সময়ের প্রয়োজন হবে। এখন আমাদের কর্মমুখী শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

জ্বালানি সংকটের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেছেন, দেশে গ্যাস এবং তেল নেই। এই জ্বালানি সংকট বর্তমানে উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে উঠেছে। এটি একটি গুরুতর সমস্যা। তিনি উল্লেখ করেন, সেখানে ইরানে যুদ্ধে চলছে। সেক্ষেত্রে বিকল্প জ্বালানি খুঁজে বের করা এবং গ্রিন এনার্জির দিকে মনোনিবেশ করা জরুরি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ''যে যেখানে আছেন, সবাই কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তনের জন্য প্রথমত নিজেদেরকে পরিবর্তন করতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%