প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতে চলমান ছাত্র আন্দোলন, যা প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে ঘিরে গড়ে উঠেছে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর, এ বিষয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মীভাবে হাজির হয়েছেন। ভিডিওর শুরুতেই সোনাক্ষীকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
সোনাক্ষী বলেন, "আমি আগে জেন জি প্রজন্মকে খুব একটা গুরুত্ব দিতাম না। মনে করতাম, এদের দিয়ে তেমন কিছু হবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল।"
তিনি আরও জানান, "আমি জেন জি হতে চাই। আপনারা অসাধারণ কাজ করেছেন।"
ভিডিওর একপর্যায়ে, মাথায় থাকা টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন অভিনেত্রী। এ সময় তাকে জিমের ছোট প্যান্ট, ঢিলেঢালা টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।
শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সোনাক্ষী সিনহা তাদের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। তিনি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার কথা বলেছেন।
ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার শিক্ষার্থীদের প্রতি সমর্থনকে স্বাগত জানিয়েছেন, তবে কিছু মানুষ তার এই ভিন্নধর্মী প্রতিবাদী ভঙ্গির সমালোচনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন