ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা


শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

‘জলবায়ু পরিবর্তন-আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই স্লোগানের প্রেক্ষাপটে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাফিজা জেসমিন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারকে উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে, রচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে অতিথিগণ পুরস্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা বিতরণ এবং সনদপত্র প্রদান করেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিবন্দি রাঙামাটি, আশ্রয়কেন্দ্রে আ-শ্রয় নিয়েছেন চার হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


পানিবন্দি রাঙামাটি, আশ্রয়কেন্দ্রে আ-শ্রয় নিয়েছেন চার হাজারের বেশি মানুষ

পঞ্চম দিনের মতো রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় ৩০টি গ্রামের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলোর মধ্যে অনেকেই বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

বাঘাইছড়ি পৌর এলাকার মধ্যমপাড়া, মাস্টারপাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফ ব্লক ও পূর্ব লাইল্যাঘোনা এলাকা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি সাজেক, মারিশ্যা, বঙ্গলতলী, রূপকারী, খেদারমারা, বাঘাইছড়ি, সারোয়াতলী ও আমতলী ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য জেলায় ২০৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে জেলার ৪৪টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তার মধ্যে বাঘাইছড়ি উপজেলাতেই প্রায় আড়াই হাজার পানিবন্দি মানুষ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের তিন বেলা খাবার সরবরাহ করা হচ্ছে।

এদিকে, জেলার ৯৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। বুধবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ধসের মাটি সড়কে পড়ে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

অন্যদিকে, সাজেকে ঘুরতে আসা পাঁচ শতাধিক পর্যটক দ্বিতীয় দিনের মতো আটকা পড়ে আছেন। দীঘিনালা-সাজেক সড়কের পাঁচটি স্থানে পানি উঠে যাওয়ার কারণে তারা সাজেক ত্যাগ করতে পারছেন না।

এছাড়া, দ্বিতীয় দিনের মতো জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য বিজিবি জোনের পক্ষ থেকে খাবার বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

এদিকে, পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বুধবার (৮ জুলাই) রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে সরকারের নানা উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে সরকারের নানা উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

শিল্প, পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলিটেড (সহজ) করবে।

আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি।

যত দ্রুত সম্ভব আমরা বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশের জুট মিল কর্পোরেশন এবং বাংলাদেশ জুট এয়ারলাইন্স লিমিটেড তথা টিকে গ্রুপের মধ্যে নরসিংদীতে ৩৪.৫০ একর জমির লিজ প্রদানের চুক্তি সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড.খায়রুজ্জামান চৌধুরী, পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার যখনই কোন ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিশিয়েন্সি (অদক্ষতা) দেখেছি।

সেই তুলনায় ব্যক্তি যখন এগিয়ে আসে ব্যবসার ক্ষেত্রে তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি।

তাই বেসরকারি খাতকে ফ্যাসিলিটেড করলে নিশ্চয়ই কর্মসংস্থান বাড়বে।

অনুষ্ঠানের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা।

সে লক্ষ্যে বিজেএমসি’র বন্ধ মিলসমূহে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি মিল লিজ প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।

ইতোমধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে।

এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দৈনিক প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ জুট মিলস লিমিটেড, নরসিংদী এর ৭৭.০২ একর জমির মাঝে পূর্বে প্রায় ৩৪.৫০ একর জমি জুট এলায়েন্স লিমিটেড-কে লিজ প্রদান করা হয়েছে।

সেখানে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে, দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, পণ্য উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আজ অতিরিক্ত ১৪.৮০ একর জমির লিজ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে।

এর ফলে বার্ষিক প্রায় ৩ হাজার কোটি টাকার উৎপাদন এবং নতুন করে প্রায় ৩ হাজার জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছি।

তিনি বলেন, আমাদের বিশ্বাস, এই বিনিয়োগ শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়; এটি দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ ১৪ হাজার টাকা ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল র‌্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডল ছেলে রবিউল ইসলাম (৫৪) ও মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকার ছেলে তহিদুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। 

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনের সময় দুইজনকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা, নিহত ১৪

গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৮ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়েছে।’

এই হামলার ফলে এ পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন, এমনটি জানান তিনি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকি ভুক্তভোগীদের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে দেয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে একটি হামলায় তিনজন নিহত হয়েছেন।

গত মাসে স্বাক্ষরিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে হতাহতের এই সর্বশেষ পরিসংখ্যান সামনে এসেছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ এবং তাদের সঙ্গে আলোচনা করা মানে সময় নষ্ট।

মঙ্গলবার, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করার পরই এই উত্তেজনার সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানের দক্ষিণ উপকূল বরাবর সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায়। পরে ইরানও পাল্টা হামলা চালায়।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুই দিনে চালানো অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন স্থাপনাসহ ১৭০টিরও বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আরও জানায়, আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হামলা প্রতিরোধ করাই ছিল এই হামলাটির উদ্দেশ্য।

এর জবাবে, ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা বলে দাবি করা স্থানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

নিজেদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল।

তবে, বুধবার ট্রাম্প ঘোষণা করেন যে, এই সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে, যা কার্যকরভাবে চুক্তিটির অবসান ঘটায় এবং নতুন করে সামরিক সংঘাতের সূচনা করে।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%