ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

১২ বছর বয়সী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার নারায়ণগঞ্জে


১২ বছর বয়সী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ একটি শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ১২ বছর বয়সের ওই শিশুর নাম নিরব হোসেন। দুপুরের সময় ফতুল্লা ঢাকা ঢালীপাড়া এলাকায় মোশারফ মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নিরব হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানসিড়ি এলাকার জুয়েল মিয়ার ছেলে।

স্থানীয় ও জানায়, নিরব হোসেনের বাবা জুয়েল মিয়ার সঙ্গে তার মা পারভীন আক্তারের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর পারভীন আরেকজনকে বিয়ে করেন এবং ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। নিরব হোসেন শিশুর কারণে তার মায়ের সঙ্গেই থাকার ব্যবস্থা করা হয়।

নিরব স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো এবং সম্প্রতি সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। এ কারণে তার মা পারভীন তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য বারবার তাগিদ দিতেন। স্থানীয়দের অনুমান, নিরব তার মায়ের উপর অভিমান করে ফ্যানের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টে ডাক্তার উল্লেখ করবেন। তখন তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানিকে যৌন নির্যাতন ও শ্বাসরোধে হত্যা, মাদক সেবন দেখে ফেলায় নাতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


নানিকে যৌন নির্যাতন ও শ্বাসরোধে হত্যা, মাদক সেবন দেখে ফেলায় নাতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ৮০ বছর বয়সী আয়েশা বেগম হত্যা মামলায় তার নাতি ইমাম হুসাইন তামজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তামজিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সদর উপজেলার পাইকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আয়েশা বেগম নিখোঁজ হন। পরদিন বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহতের এক ছেলে বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে আখাউড়া উপজেলার তন্তর এলাকা থেকে পুলিশ তামজিদকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে তামজিদ বলেন, ঘটনার দিন তিনি কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন। আয়েশা বেগম বিষয়টি দেখে ফেললে তিনি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পরে বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে মরদেহ বস্তাবন্দি করে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী বন্ধের দাবি প্রত্যাখ্যান বললেন ইরানে ‘কঠোর’ আঘাত হানা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী বন্ধের দাবি প্রত্যাখ্যান বললেন ইরানে ‘কঠোর’ আঘাত হানা হয়েছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী বাণিজ্যিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তিনি একইসঙ্গে বিষয়টি উল্লেখ করে বলেন, প্রণালীটিতে সম্প্রতি ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র গত রাতে ‘কঠোর’ হামলা চালিয়েছে।

ট্রাম্প রবিবার এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে হরমুজ প্রণালী নিয়ে এই মন্তব্য করেন। মার্কিন সামরিক বাহিনীও এ বিষয়ে জোর দিয়ে বলেছে যে, যুদ্ধের সর্বশেষ উত্তেজনার মধ্যে ইরান জলপথটি বন্ধ করার দাবি করলেও জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

‘ইরান প্রণালীটি নিয়ন্ত্রণ করে না। যান চলাচল স্বাভাবিক রয়েছে,’ মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স-এ বলেছে। পরবর্তী একটি পোস্টে, সেন্টকম সরাসরি ইরানের বিপ্লবী গার্ডের সেই বিবৃতিকে চ্যালেঞ্জ করে, যেখানে বলা হয়েছিল যে বিশ্বব্যাপী তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ করে দেয়া হচ্ছে।

সেন্টকম আরও বলেছে, ‘প্রণালীটি একটি আন্তর্জাতিক জলপথ হিসেবেই রয়েছে। এটিকে সেভাবেই রাখার জন্য মার্কিন বাহিনী সেখানে অবস্থান করছে এবং প্রস্তুত রয়েছে।’

অন্যদিকে, সিএনএন-কে দেয়া একটি পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, প্রণালীতে জাহাজ চলাচলের ওপর ইরানের সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র কঠোর আঘাত হেনেছে।

টেলিফোন সাক্ষাৎকারের সময় তিনি বলেন, ‘গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি।’ এই সাক্ষাৎকারের মূল কেন্দ্রবিন্দু ছিল সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু।

ট্রাম্প আরও বলেন, শনিবার ইরান ড্রোন দিয়ে একটি জাহাজে হামলা চালানোর ঠিক আগে ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তি করার খুব কাছাকাছি ছিল।

তিনি বলেন, ‘তারা সবকিছু ত্যাগ করেছিল, আর তার দুই ঘণ্টা পরেই হঠাৎ করে তারা ড্রোন দিয়ে একটি জাহাজে হামলা চালাল। এই লোকগুলোর মধ্যে কোনো একটা সমস্যা আছে,’ ট্রাম্প বললেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীর সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্যে তিনি গর্ব প্রকাশ করেন এবং বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি তাদের পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগে আরও এগিয়ে যেতে উৎসাহিত করেন।

প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে। প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্যান্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের মাধ্যমে তাদের বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।

এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতি পরের বিশ্বকাপে ৬৪ দলের করার কথা ভাবছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


ফিফা সভাপতি পরের বিশ্বকাপে ৬৪ দলের করার কথা ভাবছেন

চলমান বিশ্বকাপে রেকর্ডসংখ্যক দল অংশগ্রহণ করছে। ফিফা বর্তমানে দলের সংখ্যা আরও বাড়ানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। যদি তা হয়, তাহলে ২০৩০ সালের বিশ্বকাপে দেখা যেতে পারে ৬৪ দল।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, ২০৩০ সালের বিশ্বকাপে দলের সংখ্যা আরও ১৬টি বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করবেন। এই প্রস্তাবটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আমেরিকার প্রভাবশালী নেতাদের একটি প্রতিনিধি দলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল।

ইনফান্তিনো সুইস সংবাদমাধ্যম ব্লুউইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘৬৪ দলের বিশ্বকাপ অবশ্যই এমন একটি বিষয়, যা এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে পর্যালোচনা ও আলোচনা করা হবে। বিশ্বকাপ পুরো বিশ্বের জন্য, শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জন্য নয়।’

২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২ দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই আসরের যৌথ আয়োজক। এর আগে, ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে ৩২টি দল অংশ নিয়েছিল।

২০৩০ সালের বিশ্বকাপ ছয়টি দেশ ও তিনটি মহাদেশে অনুষ্ঠিত হবে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ে, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দফতর থাকা প্যারাগুয়ে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে। বাকি ম্যাচগুলো মরক্কো, পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠিত হবে। ৪৮ দলের ফরম্যাটে মোট ১০৪টি ম্যাচ হওয়ার পরিকল্পনা আছে, যার অধিকাংশই এই তিন দেশে অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%