১০:২৯ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ৮০ বছর বয়সী আয়েশা বেগম হত্যা মামলায় তার নাতি ইমাম হুসাইন তামজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তামজিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সদর উপজেলার পাইকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আয়েশা বেগম নিখোঁজ হন। পরদিন বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘটনার পর নিহতের এক ছেলে বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে আখাউড়া উপজেলার তন্তর এলাকা থেকে পুলিশ তামজিদকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে তামজিদ বলেন, ঘটনার দিন তিনি কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন। আয়েশা বেগম বিষয়টি দেখে ফেললে তিনি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরে বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে মরদেহ বস্তাবন্দি করে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন