প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ একটি শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ১২ বছর বয়সের ওই শিশুর নাম নিরব হোসেন। দুপুরের সময় ফতুল্লা ঢাকা ঢালীপাড়া এলাকায় মোশারফ মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নিরব হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানসিড়ি এলাকার জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় ও জানায়, নিরব হোসেনের বাবা জুয়েল মিয়ার সঙ্গে তার মা পারভীন আক্তারের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর পারভীন আরেকজনকে বিয়ে করেন এবং ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। নিরব হোসেন শিশুর কারণে তার মায়ের সঙ্গেই থাকার ব্যবস্থা করা হয়।
নিরব স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো এবং সম্প্রতি সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। এ কারণে তার মা পারভীন তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য বারবার তাগিদ দিতেন। স্থানীয়দের অনুমান, নিরব তার মায়ের উপর অভিমান করে ফ্যানের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টে ডাক্তার উল্লেখ করবেন। তখন তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন