০৮:১২ পি.এম
বুড়িগঙ্গা নদীর সিমসন ঘাট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত করেছে নৌকার মাঝিরা। শনিবার সকালে কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকার মধ্য দিয়ে নৌকা চলাচল বন্ধ রেখে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী মাঝিরা দাবি করেন, সিমসন ঘাট পুনরায় চালু করার পাশাপাশি সদরঘাট টার্মিনালের ৪ ও ৫ নম্বর পল্টন অপসারণ করতে হবে। সিমসন ঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রী পারাপার কমে গেছে এবং মাঝিদের আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।
মাঝিরা বলেন, সিমসন ঘাট প্রায় ২০০ বছরেরও পুরানো, যা বুড়িগঙ্গা নদী পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট। পূর্বে বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা খুব সহজেই এই ঘাট ব্যবহার করে কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লিতে যাতায়াত করতেন। বর্তমানে ঘাটটি বন্ধ থাকায় তাদের ওয়াইজ ঘাট হয়ে অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। এর ফলে খরচ ও সময় বেড়ে যাচ্ছে এবং অনেক পাইকার পূর্বের মতো আসতে পারছেন না। অন্যদিকে, মাঝিদেরও বেশি দূর নৌকা চালিয়ে যাত্রী পারাপার করতে হচ্ছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘাট মাঝি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন কিসলু বলেন, ‘বিগত সরকারের সময় সিমসন ঘাট বন্ধ করে সেখানে লঞ্চ রাখার জন্য পল্টন বসানো হয়েছিল। এতে মাঝিদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীরাও নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা অবিলম্বে ঘাটটি চালু করার দাবি জানাচ্ছি।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন