প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ফারহান ফাইয়াজ-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকালে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুরানো ধানমন্ডি-২৭ বা বর্তমানে শহীদ ফারহান ফাইয়াজ সড়কে পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ শহিদ হন।
অনুষ্ঠানে বিশেষ আলোচনার পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থান এবং শহিদ ফারহান ফাইয়াজ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ প্রদর্শন করা হয়, এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনসহ অন্যান্য প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন