০৮:১৪ পি.এম
চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক একটি ব্যক্তির নাম রেজাউল করিম (৩৫)। তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর মাধ্যমে তওবা করানোর পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এটা ঘটে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায়।
জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিমের বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করার এবং তওবা করার জন্য বলা হয়। এ সময় তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়াবেন না, সে সম্পর্কে অঙ্গীকার নেওয়া হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্তের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন