প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিজিটাল প্রযুক্তি আইনের একটি মামলায় ইউনিয়ন বিএনপির কর্মী মাসুম বিল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৮ জুলাই) দুপুরে মাসুম বিল্লাহকে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এর আগে শুক্রবার সকালে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, দখলবাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ অনুসারে, গত ৫ আগস্টের পর বিএনপি পরিচয় ব্যবহার করে মাসুম বিল্লাহ এলাকায় জমি দখল, মারধর ও চাঁদাবাজিসহ বিভিন্ন কার্যকলাপে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন মামলায় একাধিকবার কারাভোগও করেছেন বলে জানা গেছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাসের রায়হান জানান যে, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সোহাগের দায়ের করা ডিজিটাল প্রযুক্তি আইনের একটি মামলায় মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে সোহাগ ও আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন