১০:৪৬ পি.এম
জয়পুরহাট, ২৫ অক্টোবর ২০২৬ : জেলার পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
আরও পড়ুন: গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে ইসরায়েলে সাধারণ নির্বাচনের প্রস্তুতি তীব্র হচ্ছে
আজ রোববার বিকেলে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতোর ছেলে সন্তোষ মাহাতো (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।
বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রোববার রাত আনুমানিক ২টার দিকে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহল দল, পুলিশ এবং পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে দু’টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবি জানিয়েছে, এগুলোর জব্দমূল্য আনুমানিক ৮৯ লাখ ১০ হাজার টাকা। উদ্ধারকৃত ৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টিপাথরের মূর্তি নওগাঁর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নতুন ঘর পেলেন বিধবা আকলিমা বেগম
বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন