ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বরিশালে যুবলীগের মিছিলে ১৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪


বরিশালে যুবলীগের মিছিলে ১৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

বরিশাল নগরে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আকস্মিক আনন্দ মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মামলাটি বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. মো. ইসমাইল। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী, গতিশীল ও উৎসাহিত করার ষড়যন্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মামলায় নাম উল্লেখ করা প্রধান আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে কবুতর সুমন, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৮ নভেম্বর বিকেলে নগরের পুলিশ লাইনস রোডের এন হোসেন ভবনের সামনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলকারীরা নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যান। পুলিশ তাদের ধাওয়া করলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি।

ওসি মো. মনিরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়েদির পেটে অস্ত্রোপচার, উদ্ধার হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার-ইটের টুকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


কয়েদির পেটে অস্ত্রোপচার, উদ্ধার হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার-ইটের টুকরা

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু এবং ইটের টুকরো উদ্ধার করেছেন। কয়েদির পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।

কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি হাসমত আলীকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ (Acute Abdominal with Epigastric Mass) নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়।

সিনিয়র জেল সুপার জানান, বর্তমানে ওই কয়েদি সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম এই অভিযোগ করেন।

এরপর, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টের মাধ্যমে একই দাবি করেন।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম উল্লেখ করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড কর্তৃক দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে, যাদের কাছে ২ লাখ ইয়াবা পাওয়া গেছে। এ সময় ইয়াবা পাচারের জন্য ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফনদীতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফনদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় কোস্টগার্ড। নাফনদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দেয়া হয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে, কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা আবদুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটক করার লক্ষ্যে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


চকরিয়ার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হককে পুলিশ আটক করেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে, নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি অভিযানিক দল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মুজিবুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌর শহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা, মানুষের জায়গা দখল, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার।

অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার বেশ কয়েকজন অফিসার জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হককে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বায়তুশ শরফ সড়ক থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান নিশ্চিত করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%