প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল নগরে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আকস্মিক আনন্দ মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মামলাটি বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. মো. ইসমাইল। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী, গতিশীল ও উৎসাহিত করার ষড়যন্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা প্রধান আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে কবুতর সুমন, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৮ নভেম্বর বিকেলে নগরের পুলিশ লাইনস রোডের এন হোসেন ভবনের সামনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলকারীরা নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যান। পুলিশ তাদের ধাওয়া করলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি।
ওসি মো. মনিরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন