ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতিতে বাতিল ৩ লাখ মার্কিন ভিসা


ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতিতে বাতিল ৩ লাখ মার্কিন ভিসা

যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। এই তথ্য গত মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র দফতরের কনসুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, ‘এরইমধ্যে তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মার্কিন ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা খুবই স্পষ্ট: আমাদের আইন মেনে চলুন, অন্যথায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ চিরতরে হারাবেন।’

আরও পড়ুন: সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ২

সহকারী পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে আমাদের দেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তাকেই সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

মোরা নামদার তার বার্তার সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন। পোস্টটিতে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যে কোনো প্রশাসনের তুলনায় অনেক দ্রুতগতিতে ভিসা বাতিলের পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মূলত যেসব বিদেশি নাগরিক অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন, তাদের ভিসাই বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি আইন ভঙ্গ করেন, প্রতারণার আশ্রয় নেন কিংবা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেন, তবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট–শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)।'

আরও পড়ুন: বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কায় জরুরি সতর্কতা জারি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে খুলশীতে পুলিশ সদস্যসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে খুলশীতে পুলিশ সদস্যসহ ৪ জন আটক

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাশকে আটক করেছে খুলশী থানা পুলিশ। চার সহযোগীসহ তাকে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ছুটিতে থাকা এই পুলিশ সদস্য একটি মোটরসাইকেল চোরাইচক্রের সঙ্গে জড়িত ছিলেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানিয়েছেন, চোরাই মোটরসাইকেল বিক্রি করার সময় বান্দরবানের ওই পুলিশ কনস্টেবল ও তার চার সহযোগী আটক হন।

আরো পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ

খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানিয়েছেন, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ বাকিদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্যের চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় ওই কনস্টেবল আটক হয়েছেন। মামলার কাগজপত্র হাতে পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৭ ক্লাব কর্মকর্তার ৪৫ দিনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৭ ক্লাব কর্মকর্তার ৪৫ দিনের নিষেধাজ্ঞা

তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ৪৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ১৪৭ জন ফুটবল ক্লাব কর্মকর্তার ওপর, যারা বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত। এদের মধ্যে রয়েছেন তুরস্কের শীর্ষ ফুটবল ক্লাব ত্রাবজোনস্পর-এর সভাপতি এরতুঘরুল দোগান।

গত মাসে জানানো হয়েছিল যে, বাজি ধরার অভিযোগে ৪৪৮ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি তুর্কি ফুটবল ফেডারেশনের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ডে পাঠানো হয়েছে।

টিএফএফ, ফিফা এবং উয়েফা-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড় এবং কোচদের মতো ম্যাচ কর্মকর্তাদের কোন ধরনের বেটিং কার্যক্রমে অংশগ্রহণ করা নিষিদ্ধ।

অভিযুক্তদের মধ্যে ১৪৭ জনকে বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কারণে, নিষেধাজ্ঞার সময় তাদের ফুটবল-সংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে, বাকি ৩০১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

গত এক বছরে, তুরস্কের ফুটবল কর্তৃপক্ষ খেলাধুলায় বেটিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালের নভেম্বরে টিএফএফ-এর তদন্তের পর ১৪৯ জন রেফারি এবং ১,২০৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করে গাঁজার চেয়ে দ্বিগুণ শক্তিশালী মাদক কুশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করে গাঁজার চেয়ে দ্বিগুণ শক্তিশালী মাদক কুশ

ক্রেতা সংগ্রহের জন্য ভিজিটিং কার্ড বিলি করে এরপর মাদক বিক্রির কাজ শুরু করা হয়। কার্ডের কিউআর কোড স্ক্যান করলে একটি সিক্রেট টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাওয়া হয়। গ্রুপে অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারিতে মাদক কুশ ও সিনথেটিক গাঁজা পাওয়া যায়। সম্প্রতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ড্রপআউট শিক্ষার্থীকে অভিনব কায়দায় মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ড্রাগ নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জানায়, সিক্রেট গ্রুপ থেকে মাদক ক্রয় করছেন বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় চারশ শিক্ষার্থী। এদিকে, গাঁজার চেয়ে দ্বিগুণ শক্তিশালী মাদক কুশের বাজার তৈরির উদ্যোগ ভেস্তে দিতে ডিএনসি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

ভিজিটিং কার্ডটির এক পাশে লেখা রয়েছে "ক্রেভিংস"। অন্যপাশে কিউআর কোড স্ক্যান করলে একটি ওয়েবপেজ আসে। সেখানে "ক্রেভিংস" লেখা সিক্রেট টেলিগ্রাম পেজের লিংকও রয়েছে। নিচে ওয়েবপেজে লগইন-রেজিস্ট্রেশনের অপশন রয়েছে। টেলিগ্রাম গ্রুপে প্রবেশ করতে সাবস্ক্রাইব করার অপশন দেখা যায়। এরপর অ্যাডমিনের সঙ্গে যোগাযোগের অপশন আসে, যেখানে চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য অর্ডার করা সম্ভব।

সাইবার প্যাট্রোলিংয়ে ডিএনসির নজরে আসে সিক্রেট গ্রুপটি। পরে প্রযুক্তির সহায়তায় গ্রুপের অ্যাডমিনকে খুঁজে বের করা হয়। এরপর রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে সাইম ইসলাম নামের ওই অ্যাডমিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আধা কেজি কুশ, সিনথেটিক গাঁজা, বিপুল সংখ্যক ভিজিটিং কার্ড ও মাদক বিক্রির আলামত উদ্ধার করা হয়।

সাইম ইসলামকে জিজ্ঞাসাবাদে পুরো চিত্র প্রকাশ পায়। জানা যায়, গ্রেফতার হওয়া সাইম ২০২৪ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে ভর্তি হন এবং দুই বছর পর ড্রপআউট হন। আইটি সম্পর্কে তার জ্ঞান কাজে লাগিয়ে অভিনব কায়দায় মাদক বিক্রি শুরু করেন সাইম।

ডিএনসি জানায়, সাইমের টেলিগ্রাম গ্রুপ "ক্রেভিংসে" ৩৯৭ সাবস্ক্রাইবারের মধ্যে বেশিরভাগই বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাইম তাদের কাছে মাদক বিক্রি করতেন।

ডিএনসির ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, তিনি ৬ মাস ধরে এ মাধ্যমের মাধ্যমে মাদক বিক্রি করে আসছিলেন। তার টার্গেট ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নতুন প্রজন্মের ছেলে-মেয়ে। কার্ডের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে গিয়ে তারা একটি নিরাপদ জায়গা তৈরি করেছিলেন, মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য।

ঢাকা বিমানবন্দরে সম্প্রতি বেশ কয়েকটি কুশের চালান ধরা পড়েছে। এ বিষয়ে ডিএনসি জানায়, দেশে কুশের বাজার তৈরির চেষ্টা করছে একটি আন্তর্জাতিক মাদকচক্র। সেই চক্রের কাছ থেকে সাইম কুশ কিনেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মো. মেহেদী হাসান বলেন, আমরা ওই টেলিগ্রাম চ্যানেলটি শনাক্ত করেছি। দেখা গেছে, ওই চ্যানেলে ২৫০ এর মতো শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে সাইম ইসলামের মাধ্যমে তারা মাদক কেনাবেচা করত। মামলা মাত্র রুজু হয়েছে। কারা এর সঙ্গে জড়িত আছেন, আরও কেউ আছে কি না, তা খুঁজে বের করা হবে।

ডিএনসি গাঁজার চেয়ে দ্বিগুণ শক্তিশালী মাদক কুশের বাজার তৈরির উদ্যোগ ভেস্তে দিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে লাহোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে লাহোর

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দূষিত শহরগুলোর তালিকায় বাংলাদেশের ঢাকা আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৬৭ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের লাহোর বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে, যার বায়ুমান স্কোর ২৬৫। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

বুধবার (২১ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, পাকিস্তানের লাহোরের বায়ুমান স্কোর ২৬৫ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এই বায়ুমান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এছাড়া, ভারতের দিল্লি ২৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে, ভারতের মুম্বাই ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৭৬ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আরো পড়ুন

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে এক পুলিশ সদস্য ধরা পড়েছেন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

আরো পড়ুন

দাঙ্গার দায় ও শিক্ষা নিয়ে বিভক্ত ফ্রান্স।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

আরো পড়ুন

নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি যত।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%