প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাশকে আটক করেছে খুলশী থানা পুলিশ। চার সহযোগীসহ তাকে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ছুটিতে থাকা এই পুলিশ সদস্য একটি মোটরসাইকেল চোরাইচক্রের সঙ্গে জড়িত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানিয়েছেন, চোরাই মোটরসাইকেল বিক্রি করার সময় বান্দরবানের ওই পুলিশ কনস্টেবল ও তার চার সহযোগী আটক হন।
আরো পড়ুন
রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানিয়েছেন, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ বাকিদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্যের চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় ওই কনস্টেবল আটক হয়েছেন। মামলার কাগজপত্র হাতে পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন