প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। এই তথ্য গত মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র দফতরের কনসুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, ‘এরইমধ্যে তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মার্কিন ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা খুবই স্পষ্ট: আমাদের আইন মেনে চলুন, অন্যথায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ চিরতরে হারাবেন।’
সহকারী পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে আমাদের দেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তাকেই সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।’
মোরা নামদার তার বার্তার সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন। পোস্টটিতে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যে কোনো প্রশাসনের তুলনায় অনেক দ্রুতগতিতে ভিসা বাতিলের পদক্ষেপ গ্রহণ করছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মূলত যেসব বিদেশি নাগরিক অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন, তাদের ভিসাই বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি আইন ভঙ্গ করেন, প্রতারণার আশ্রয় নেন কিংবা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেন, তবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট–শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন