০৮:৫৫ পি.এম
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজসংলগ্ন মাহবুব খানের চাতালে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফরের উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উক্ত সভায় সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, মানুষের আস্থা, ভালোবাসা, দেশপ্রেম এবং উন্নয়ন ভাবনার কারণে একটি মহল বিভিন্নভাবে তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এসব প্রচারণার মাধ্যমে জনগণের সমর্থন থেকে তাকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও যোগ করেন, নির্বাচনের আগে যেমন বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছিল, তেমনি এখনো বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চলছে। তবে অতীতে ওই প্রচেষ্টা সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। কোনো অপশক্তির দ্বারা অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।
তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, তারা ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রমের সফলতা অর্জন করুক।
প্রস্তুতি সভায় মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ কেন্দুয়া, মস্তফাপুর, ঘাটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন