ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ববিতে সাংবাদিকদের ওপর হামলায় আহত ১৫ জন


ববিতে সাংবাদিকদের ওপর হামলায় আহত ১৫ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের একদল শিক্ষার্থীর পরিকল্পিত সন্ত্রাসী হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টা বেজে গিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং এশিয়া পোস্টের ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা, আব্দুল কাদের জীবনসহ একই বিভাগের ৮ জন শিক্ষার্থী। এ ছাড়া বাংলা, লোকপ্রশাসন, সিএসই, হিসাববিজ্ঞান ও ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থীও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাতের অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ পায় এমন অভিযোগকে কেন্দ্র করে কথা বলার অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। এরপর সিফাতের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

খবর পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা সহপাঠীদের উদ্ধার করতে গেলে, তাদেরকেও আটকে রেখে দীর্ঘক্ষণ মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকপ্রশাসন, কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বাঁধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে হামলায় অংশ নেয়।

জানা গেছে, গণিত বিভাগের শিক্ষার্থীদের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীও আহত হয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্তসহ একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।

হামলার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আরও বেশ কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন। সংবাদ সংগ্রহের সময় 'আজকালের কণ্ঠ'-এর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং 'দৈনিক আমার দেশ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানার ওপর হামলা চালানো হয়। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলায় নেতৃত্বে ছিলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরফান সিফাত এবং একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান। এছাড়াও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইমসহ আরও ৪০-৫০ জন ওই নৃশংস হামলায় অংশ নেয়।

হামলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আহত শিক্ষার্থীরা হলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুল কাদের ইমন। লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের মারুফ, ইংরেজি বিভাগের আহনাফ আহত হয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত সাংবাদিক আব্দুল কাদের জীবন বলেন, ‘আমার ওপর ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে। আমি এখন হাসপাতালে ভর্তি। যারা এই হামলা চালিয়েছে, তাদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এই ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী আরফান সিফাত এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসানকে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

এ বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, ‘আমার কাছে এখনো লিখিত আসেনি। গণিত বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আজকে এ বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসবো। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথেই আমি উপস্থিত হই। আমাদের বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আমরা উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ আহ্বান করেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক নাজমুস সাদাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


অধ্যাপক নাজমুস সাদাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক।

এই নিয়োগের তথ্য জানানো হয়েছে একটি প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনটি রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দ্বারা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত ২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে উপাচার্য (ভিসি) হিসেবে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হলো।

তার নিয়োগের মেয়াদ শুরু হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয় যে, অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন এবং তিনি বিধি অনুযায়ী অন্য সুবিধাগুলোও ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

তবে জনস্বার্থে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধ গ্রেপ্তার, পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


বৃদ্ধ গ্রেপ্তার, পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অর্জুন হাজং ‌এই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের পাঁচ বছর বয়সী শিশুটির ওপর ধর্ষণের অভিযোগ ওঠে অর্জুন হাজংয়ের বিরুদ্ধে। ঘটনার পর সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অর্জুন হাজংকে আটক করে থানার পুলিশকে অবহিত করেন। পরে মধ্যনগর থানার পুলিশ অভিযুক্ত অর্জুন হাজংকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় অর্জুন হাজংয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশুর ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রবিবার জানায় যে, দুটি জাহাজ ‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার পর ‘দুর্ঘটনার’ শিকার হয়েছে। আরও দুটি জাহাজকে তাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, জাহাজগুলো ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অনিরাপদ পথ দিয়ে হরমুজ প্রণালী ব্যাহত করে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।’

জাহাজগুলো কী ধরণের দুর্ঘটনায় পড়েছে বা ক্ষয়ক্ষতি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এদিকে, আইআরজিসি সংবেদনশীলভাবে বলেছে যে, হরমুজ প্রণালী তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানি কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত নির্ধারিত নৌপথটিই ‘একমাত্র নিরাপদ পথ’ হিসেবে বিবেচিত।

আইআরজিসি এটি আরও জানিয়েছে, চারটি জাহাজই ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সমর্থনে কাজ করেছে।

এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে, ‘যেসব জাহাজ আমেরিকানদের কথায় প্রভাবিত হয়ে অনিরাপদ পথে প্রবেশ করবে, তারা নিশ্চিতভাবে দুর্ঘটনার শিকার হবে।’

এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন এই অঞ্চলে উত্তেজনা তুঙ্গে, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে এবং তেহরানও এর জবাবে আঞ্চলিক কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে, তাদের যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটছে।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সৌদি আরব পাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সৌদি আরব পাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরি রোধে সহায়ক হতে পারে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেসব বিষয়কে পাশ কাটিয়ে এই অনুমোদন দিতে যাচ্ছে। এই তথ্যটির সূত্র: মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে একটি খসড়া চুক্তি তৈরি করা হয়েছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এদিকে, দুই দেশের মধ্যে এই বিষয়ক আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই সম্পন্ন হয়েছিল।

জানা গেছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ট্রাম্পের স্বাক্ষরে বিলম্বের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের দাবি, ইরান যাতে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই কারণে এই যুদ্ধের সূচনা হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের কিছু সদস্য মনে করেন, এই চুক্তিতে স্বাক্ষর করা হলে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও বিরোধিতা জানাতে পারেন। এই আশঙ্কার কারণে ট্রাম্প স্বাক্ষরের বিষয়ে বিলম্ব করছেন।

বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন, কঠোর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে সৌদি আরব এই চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে হুমকি দিয়েছেন, যদি তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা অর্জন করে, তাহলে সৌদি আরবও নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করবে।

হোয়াইট হাউস এই বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। তারা সিএনএনকে ২০২৫ সালের অক্টোবরে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের দেওয়া একটি বিবৃতি দেখতে পরামর্শ দিয়েছে। সেই সময়ে রাইট বলেছিলেন, ‘আমরা বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তিতে পৌঁছেছি। দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারত্ব বাড়াতে চাই, সৌদি আরবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি নিয়ে যেতে চাই এবং পারমাণবিক বিস্তার রোধে আমাদের প্রতিশ্রুতি অটুট রাখতে চাই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%