প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অর্জুন হাজং এই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের পাঁচ বছর বয়সী শিশুটির ওপর ধর্ষণের অভিযোগ ওঠে অর্জুন হাজংয়ের বিরুদ্ধে। ঘটনার পর সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অর্জুন হাজংকে আটক করে থানার পুলিশকে অবহিত করেন। পরে মধ্যনগর থানার পুলিশ অভিযুক্ত অর্জুন হাজংকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় অর্জুন হাজংয়ের বিরুদ্ধে মামলা করেছেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশুর ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন