প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক।
এই নিয়োগের তথ্য জানানো হয়েছে একটি প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনটি রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দ্বারা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত ২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে উপাচার্য (ভিসি) হিসেবে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হলো।
তার নিয়োগের মেয়াদ শুরু হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয় যে, অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন এবং তিনি বিধি অনুযায়ী অন্য সুবিধাগুলোও ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
তবে জনস্বার্থে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন