০৭:৪৪ পি.এম
এজলাসে তোলার সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু দায়িত্বরত পুলিশকে শাসিয়েছেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে তোলার সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে হাজতখানা থেকে নেওয়া হয়। এদিন হাসিমুখের সঙ্গে কাঠগড়ায় উঠতে দেখা যায় ইনুকে।
ওই ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আদালতে তোলার সময়ে ইনু একটি পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন। যখন ওই পুলিশ সদস্য ইনুর হাত ধরতে যান, তখন ইনু উত্তেজিত হয়ে বলেন, ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এদিকে, এই মামলায় সাক্ষ্যগ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের একমাত্র আসামি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল, এর মধ্যে ১, ২, ৪, ৫ ও ৮ নাম্বার অভিযোগে আদালত তাকে খালাস দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন