ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন ওয়েস স্ট্রিটিং


যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন ওয়েস স্ট্রিটিং

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ঘোষণায় সোমবার রাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে গভীর রাত পর্যন্ত মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

স্ট্রিটিং গত মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে ওই পদ ছাড়েন।

পরে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বের জন্য বার্নহ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলে, শেষ পর্যন্ত তা থেকে সরে দাঁড়ান।

নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্ট্রিটিং লিখেছেন, 'দেশকে নিরাপদ রাখা সরকারের প্রথম দায়িত্ব।'

তিনি আরও বলেছেন, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় রসদ নিশ্চিত করব এবং আমাদের আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়াব।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

৪৩ বছর বয়সী স্ট্রিটিং শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছেন। তাকে মধ্য-বামপন্থী লেবার পার্টির তুলনামূলক ডানপন্থী অংশের নেতা হিসেবে বিবেচনা করা হয়।

২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় নিয়মিত টেলিভিশন ও রেডিও আলোচনায় উপস্থিত হয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। পরে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পরিচালনাকারী সরকারি বিভাগের দায়িত্ব নেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক পরিচিতি আরও বৃদ্ধি পায়। তবে কিয়ারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে তিনি ওই দায়িত্ব থেকেও সরে দাঁড়ান।

স্ট্রিটিং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার হিলিকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মাসে হিলি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময়ে সরকারের প্রতিরক্ষা বাজেটের কঠোর সমালোচনা করেছেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তার এই পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী স্টারমারের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।

তিনি পদত্যাগপত্রে লিখেছিলেন, 'বর্তমানে হুমকি বাড়ার সময়ে দেশকে রক্ষায় প্রয়োজনীয় সম্পদ দিতে আপনি ব্যর্থ হয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়ও তা দিতে অনিচ্ছুক ছিল।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইলস্টোন ট্র্যাজেডি: ভয়াল সেই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


মাইলস্টোন ট্র্যাজেডি: ভয়াল সেই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগীরা

রাজধানীর উত্তারের মাইলস্টোন ট্র্যাজেডির এক বছরের স্মরণ আজ। গত বছরের আজকের দিনটি ছিল একটি ভয়াবহ ঘটনা, যখন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ৩৬ জন, যার মধ্যে ২৮ জন শিক্ষার্থী। বছরের পর বছর কেটে গেলেও দিনটির সেই ভয়াবহ স্মৃতি এখনও শিক্ষক, শিক্ষার্থী, এবং স্বজন হারানো পরিবারগুলোকে তাড়া করে ফিরছে।

মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেই ঘটনার স্মরণসভার আয়োজন করে চিকিৎসকরা।

এসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার সামনে সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণনা তুলে ধরেন আহত শিক্ষার্থী, শিক্ষক এবং নিহতদের স্বজনরা।

ঘটনাটিতে যাদের গাফিলতি ছিল তাদেরকে শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান ভুক্তভোগীরা।

এদিকে, মাইলস্টোনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্কুলটির শিক্ষক এবং কর্মকর্তারা সকালবেলা স্কুল ক্যাম্পাসে দুর্ঘটনাস্থলের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময়ে নিহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি, নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। শিক্ষক ও সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে বন্ধু ও স্বজন হারানোর বেদনার অনেক কথা। এদিন উত্তরাসহ মাইলস্টোনের মোট ১৬টি শাখায় এক দিনের ছুটি পালন করা হচ্ছে।

জানা যায়, বিমান দুর্ঘটনার বিভীষিকাময় দিনটি মাঝে মাঝে তাদের সামনে ভেসে ওঠে দুঃস্বপ্নের মতো এবং মনের অজান্তেই ভিজে যায় চোখ। এখনও মাঝে মাঝে আকাশে বিমানের শব্দে শিক্ষার্থী ও শিক্ষকেরা আঁতকে ওঠেন।

২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী এবং যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন। আহত ব্যক্তিদের অনেকেই এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য উপদেষ্টা মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে যা জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


তথ্য উপদেষ্টা মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে যা জানালেন

কেউ যদি পারফর্ম করতে না পারে, তাহলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হয়, জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি মন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন।

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আরও জানান, কেউ যদি পারফর্ম না করেন, তাহলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন। এটি পুরোপুরি স্বাভাবিক প্রক্রিয়া।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং এটি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কাজের উপর সমালোচনা হলে সেটি সমস্যা নয়। কিন্তু আইন লঙ্ঘন করে কিছু করা ঠিক নয়।

তিনি উল্লেখ করেন যে, ‘অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব এবং নারীদের নিয়ে সাইবার বুলিং রোধে সরকার আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করেছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এই প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দেবে। অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের বিরুদ্ধে কোনও ছাড় দেয়া হবে না’ বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান জানান, কিছু অলিগার্কদের স্বার্থরক্ষায় দেশের গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়া হয়নি। তিনি বলেন, দেশের মজুত গ্যাস দিয়ে আগামী ২৫ বছর জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। এলডিসি উত্তরণের জন্য সরকারের আরও তিন বছর সময় প্রয়োজন, যাতে ব্যবসায়ীদের ওপর চাপ কমে।

এ সময় তিনি জানিয়ে দেন, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

তিনি জানান, প্রাণঘাতী বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের একটি ব্যর্থতা, যা তিনি স্বীকার করেন। তারপরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবে।

সরাসরি যান চলাচলের সুবিধার জন্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সরানো হচ্ছে এবং নতুন জায়গায় নতুন করে তৈরি করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের জন্য চাপ দেওয়ায় শারমিনকে হত্যা করেন মাসুম, উঠে আসছে পরকীয়ার তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


বিয়ের জন্য চাপ দেওয়ায় শারমিনকে হত্যা করেন মাসুম, উঠে আসছে পরকীয়ার তথ্য

সাভারের আমিন বাজার এলাকায় ঘটে যাওয়া এক নারীর হত্যাকাণ্ডের জন্য পিবিআই মাসুম ইসলাম নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উত্তরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পিবিআইয়ের ঢাকা পুলিশ সুপার এন এম মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, শারমিন আক্তার, যিনি স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর সাভার থানার বড়দেশি এলাকায় তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন, কিছুদিন পরে মাসুম নামের ওই ব্যক্তির সাথে পরিচয় পেয়ে ধীরে ধীরে তাদের মাঝে একটি পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। একটি সময়ের পর, ভুক্তভোগী নারী শারমিন মাসুমকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। মাসুম বিবাহিত হওয়ায়, সে বিয়ের জন্য অস্বীকৃতি জানায়।

পুলিশ সুপার জানান, এই বিষয়গুলো নিয়ে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে ২ জুলাই রাতে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে মাসুম এবং এরপর সে পালিয়ে যায়। এই মামলার তদন্ত পিবিআইয়ের কাছে এসে পৌঁছালে, ১৪ জুলাই কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকার কাছে ভারতে পালানোর সময় মাসুম ইসলামকে গ্রেফতার করে পিবিআই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি পরিবারের তিনজনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে শিশু এবং দুই নারী রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন এবং তার মেয়ে মিম।

স্থানীয় বাসিন্দা ও মৃতদের স্বজনরা জানিয়েছেন, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়ে ছিলো। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুস্পৃষ্ট হন। আশার প্রাণ রক্ষা করতে এগিয়ে আসলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করছে। তিনি আরও জানান, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%