০১:০৯ পি.এম
কেউ যদি পারফর্ম করতে না পারে, তাহলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হয়, জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি মন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন।
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আরও জানান, কেউ যদি পারফর্ম না করেন, তাহলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন। এটি পুরোপুরি স্বাভাবিক প্রক্রিয়া।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং এটি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কাজের উপর সমালোচনা হলে সেটি সমস্যা নয়। কিন্তু আইন লঙ্ঘন করে কিছু করা ঠিক নয়।
তিনি উল্লেখ করেন যে, ‘অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব এবং নারীদের নিয়ে সাইবার বুলিং রোধে সরকার আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করেছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এই প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দেবে। অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের বিরুদ্ধে কোনও ছাড় দেয়া হবে না’ বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান জানান, কিছু অলিগার্কদের স্বার্থরক্ষায় দেশের গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়া হয়নি। তিনি বলেন, দেশের মজুত গ্যাস দিয়ে আগামী ২৫ বছর জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। এলডিসি উত্তরণের জন্য সরকারের আরও তিন বছর সময় প্রয়োজন, যাতে ব্যবসায়ীদের ওপর চাপ কমে।
এ সময় তিনি জানিয়ে দেন, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি জানান, প্রাণঘাতী বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের একটি ব্যর্থতা, যা তিনি স্বীকার করেন। তারপরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবে।
সরাসরি যান চলাচলের সুবিধার জন্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সরানো হচ্ছে এবং নতুন জায়গায় নতুন করে তৈরি করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন