প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ঘোষণায় সোমবার রাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে গভীর রাত পর্যন্ত মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে বলে জানা গেছে।
স্ট্রিটিং গত মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে ওই পদ ছাড়েন।
পরে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বের জন্য বার্নহ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলে, শেষ পর্যন্ত তা থেকে সরে দাঁড়ান।
নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্ট্রিটিং লিখেছেন, 'দেশকে নিরাপদ রাখা সরকারের প্রথম দায়িত্ব।'
তিনি আরও বলেছেন, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় রসদ নিশ্চিত করব এবং আমাদের আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়াব।
৪৩ বছর বয়সী স্ট্রিটিং শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছেন। তাকে মধ্য-বামপন্থী লেবার পার্টির তুলনামূলক ডানপন্থী অংশের নেতা হিসেবে বিবেচনা করা হয়।
২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় নিয়মিত টেলিভিশন ও রেডিও আলোচনায় উপস্থিত হয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। পরে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পরিচালনাকারী সরকারি বিভাগের দায়িত্ব নেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক পরিচিতি আরও বৃদ্ধি পায়। তবে কিয়ারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে তিনি ওই দায়িত্ব থেকেও সরে দাঁড়ান।
স্ট্রিটিং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার হিলিকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মাসে হিলি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময়ে সরকারের প্রতিরক্ষা বাজেটের কঠোর সমালোচনা করেছেন।
তার এই পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী স্টারমারের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।
তিনি পদত্যাগপত্রে লিখেছিলেন, 'বর্তমানে হুমকি বাড়ার সময়ে দেশকে রক্ষায় প্রয়োজনীয় সম্পদ দিতে আপনি ব্যর্থ হয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়ও তা দিতে অনিচ্ছুক ছিল।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন