প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাভারের আমিন বাজার এলাকায় ঘটে যাওয়া এক নারীর হত্যাকাণ্ডের জন্য পিবিআই মাসুম ইসলাম নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উত্তরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পিবিআইয়ের ঢাকা পুলিশ সুপার এন এম মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, শারমিন আক্তার, যিনি স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর সাভার থানার বড়দেশি এলাকায় তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন, কিছুদিন পরে মাসুম নামের ওই ব্যক্তির সাথে পরিচয় পেয়ে ধীরে ধীরে তাদের মাঝে একটি পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। একটি সময়ের পর, ভুক্তভোগী নারী শারমিন মাসুমকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। মাসুম বিবাহিত হওয়ায়, সে বিয়ের জন্য অস্বীকৃতি জানায়।
পুলিশ সুপার জানান, এই বিষয়গুলো নিয়ে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে ২ জুলাই রাতে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে মাসুম এবং এরপর সে পালিয়ে যায়। এই মামলার তদন্ত পিবিআইয়ের কাছে এসে পৌঁছালে, ১৪ জুলাই কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকার কাছে ভারতে পালানোর সময় মাসুম ইসলামকে গ্রেফতার করে পিবিআই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন