ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের


‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে স্থানীয় লোকজন গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ জানিয়েছে, ঋণ না দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে।

তথ্য অনুযায়ী, ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে কাউসার ভেতরের স্ট্রং রুমের তালা ভেঙে ব্যাংক ডাকাতির চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: রিমান্ড শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো দীপু মনিকে

কাউসার আহম্মেদ সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

এই ঘটনার পর ব্যাংকটির সোহাগী বাজার শাখার কর্মকর্তা নাজমুল হক কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, কাউসারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (২২) বলেন, বুধবার রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মূল ফটক ভেঙে কাউসার ভেতরে ঢুকে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তিনি এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে গলায় চাকু ধরে রশি দিয়ে তার হাত-পা বাঁধেন এবং গামছা দিয়ে মুখ বেঁধে আটকে রাখেন। এরপর স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন।

আরও পড়ুন: চিকিৎসকের ব্যঙ্গার্তক কথা রেকর্ড করে রোগী পেল ৫ লাখ ডলার ক্ষতিপূরণ

মাজহারুল জানান, একপর্যায়ে তিনি বাঁধন খুলে ব্যাংক থেকে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এসে কাউসারকে আটক করে পুলিশে দেন।

কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হাসান জানান, ঘটনার সময় নিরাপত্তাকর্মী মাজহারুলের হাত-পা ও মুখ বেঁধে রেখে ব্যাংক ডাকাতির চেষ্টা করা হয়। তিনি বলেন, কাউসার তাদের কাছে ঋণ নিতে আসার বিষয়টি সঠিক নয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাষ্ট্রীয় একটি ব্যাংকে এমন ঘটনা খুবই উদ্বেগজনক।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, কাউসার পুলিশকে জানিয়েছেন, ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় তিনি এমন পরিকল্পনা করেন। এ ঘটনায় দস্যুতা আইনে কাউসারসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে গৌরীপুরের ভবানীপুর এলাকায় পথরোধ করে সোহাগীর বৃ-কাঁঠালিয়া গ্রামের অন্য এক যুবক ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছিলেন। ঋণ না দেওয়ার অজুহাতে এ ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র পেল নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


যুক্তরাষ্ট্র পেল নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব

ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব।

যুক্তরাষ্ট্র ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ফিফা জানিয়েছে, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। তবে, ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত শহরগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি।

প্রথম আসরে অংশগ্রহণ করবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব। ফিফার পরিকল্পনা অনুযায়ী, এই নারী ক্লাব বিশ্বকাপ প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত সাতটি ক্লাব টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে। এই ক্লাবগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।

গত বছর যুক্তরাষ্ট্র সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছিল। এছাড়া, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপও কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজনে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা এবং উন্নত ক্রীড়া অবকাঠামোর কারণে ফিফা নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে নির্বাচন করেছে।

ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান মন্তব্য করেছেন, "ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাফল্য, দেশটিতে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে এই প্রতিযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত আয়োজক হিসেবে গড়ে তুলেছে।"

নারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসরকে বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ক্লাব পর্যায়ে প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ দিনে বিজয়-রাশমিকার ‘রণবালি’ আয় করল ৬৩ কোটি ৬৫ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


৭ দিনে বিজয়-রাশমিকার ‘রণবালি’ আয় করল ৬৩ কোটি ৬৫ লাখ রুপি

বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মন্দানা অভিনীত ঐতিহাসিক ড্রামা সিনেমা ‘রণবালি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ভারতে সিনেমাটির নেট কালেকশন ৪৫ কোটি ২০ লাখ রুপি হয়েছে। বিশ্বব্যাপী মোট আয় ৬৩ কোটি ৬৫ লাখ রুপি পৌঁছেছে।

ভারতের বাজারে সিনেমাটির মোট ব্যবসা ৫২ কোটি ৫৫ লাখ রুপি হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১১ কোটি ১০ লাখ রুপি, ফলে প্রথম সাত দিনে বিশ্বব্যাপী মোট আয় ৬৩ কোটি ৬৫ লাখ রুপি দাঁড়িয়েছে।

রাহুল সংকৃতায়ন পরিচালিত এই ঐতিহাসিক ড্রামা সিনেমাটি গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুক্তির সপ্তম দিনে ভারতে ৩ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করেছে। ওই দিন দেশজুড়ে মোট ২,১২৩টি শোয়ে সিনেমাটি প্রদর্শিত হয় এবং সার্বিক দর্শক উপস্থিতি ছিল প্রায় ৩১ শতাংশ।

বুধবারের ৫ কোটি ৫০ লাখ রুপি আয়ের তুলনায় বৃহস্পতিবার আয় কমেছে প্রায় ৪২.৭ শতাংশ। বুধবারের ২,২৩২টি শো থেকে কমিয়ে বৃহস্পতিবার শোর সংখ্যা কিছুটা নামিয়ে আনা হয়েছে।

সপ্তম দিনে ছবিটির আনুমানিক ২,৭১,৫৬৩টি টিকিট বিক্রি হয়েছে, ফলে প্রথম সপ্তাহে মোট টিকিট বিক্রির সংখ্যা ৩৫,৮৪,০৬৭টিতে পৌঁছেছে।

গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির দিনেই সিনেমাটি ২,৫১৫টি শো এবং ৫৭ শতাংশ দর্শক উপস্থিতি নিয়ে ৯ কোটি ২৫ লাখ রুপির শক্তিশালী ওপেনিং করেছিল। এরপর প্রথম শনিবার ৭ কোটি ৩০ লাখ এবং রোববার ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে গতি ধরে রাখে। তবে সাপ্তাহিক ছুটির পর আয়ে কিছুটা পতন দেখা দেয়।

সোমবার ৫ কোটি ৪০ লাখ রুপি আয়ের পর মঙ্গলবার কিছুটা বেড়ে ৭ কোটি ১০ লাখ রুপিতে পৌঁছায়, কিন্তু বুধবার ৫ কোটি ৫০ লাখ এবং বৃহস্পতিবার ৩ কোটি ১৫ লাখ আয় করে সিনেমাটি প্রথম সপ্তাহ শেষ করে।

এ ছাড়া বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৩৫ লাখ রুপি আয় করতে সক্ষম হয়েছে ‘রণবালি’।

১৮৭৬-১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আমলের রায়লসীমা অঞ্চল নিয়ে সিনেমার প্রেক্ষাপট তৈরি হয়েছে। রাহুল সংকৃতায়নের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা।

গল্পে দেখা যায় এক অশ্বারোহীকে, যিনি ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং এই ভয়াবহ দুর্ভিক্ষের সময় নিজ দেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করেন। মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই প্রেক্ষাগৃহে পথচলা অব্যাহত রেখেছে ‘রণবালি’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় মেগা প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক কউসার আজিজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


সাতক্ষীরায় মেগা প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক কউসার আজিজ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে চলমান একটি দৃষ্টিনন্দন মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কউসার আজিজ। তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের সঙ্গে সুন্দরবনে জলদস্যুদের কার্যকলাপ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি এবং শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাছুদুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ মাছুদুল আলম, মাস্টার আবু তালেব সাগর, আমজিয়াদ হোসেন এবং ইকবাল হোসেন মন্টু সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তারা গাবুরার চলমান মেগা প্রকল্পের রাস্তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ, সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করার দাবি জানান। প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় সুপেয় পানি সংরক্ষণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ, ভূমিহীনদের বসতির ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন এলাকার উন্নয়ন ও সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা হয়। অসমাপ্ত খাল খনন এবং মেগা প্রকল্পের বিভিন্ন কাজের গুণগত মান নিয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক কউসার আজিজ এ সময় সুন্দরবনে জলদস্যু দমনে সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি গাবুরার সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন।

এছাড়া চলমান মেগা প্রকল্পের সড়ক নির্মাণ কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার বিষয়েও আশ্বাস দেন জেলা প্রশাসক। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিমান্ড শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো দীপু মনিকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


রিমান্ড শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো দীপু মনিকে

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষার পর দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সিআইডি সদস্যরা তাকে হাসপাতাল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ড. দীপু মনির প্রাথমিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার পর সিআইডির সদস্যরা তাকে হাসপাতাল থেকে নিয়ে চলে যান।

এ বিষয়ে পুলিশের ইন্সপেক্টর রিদওয়ানুল হক যুগান্তরকে জানান, দীপু মনির রিমান্ড ছিল। সেই রিমান্ডের পর আদালতের নির্দেশ ছিল তাকে স্বাস্থ্য পরীক্ষা করে আবার কারাগারে নিয়ে যেতে। এজন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে আমরা কারাগারের উদ্দেশে যাচ্ছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%