প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব।
যুক্তরাষ্ট্র ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ফিফা জানিয়েছে, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। তবে, ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত শহরগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি।
প্রথম আসরে অংশগ্রহণ করবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব। ফিফার পরিকল্পনা অনুযায়ী, এই নারী ক্লাব বিশ্বকাপ প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত সাতটি ক্লাব টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে। এই ক্লাবগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
গত বছর যুক্তরাষ্ট্র সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছিল। এছাড়া, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপও কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজনে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা এবং উন্নত ক্রীড়া অবকাঠামোর কারণে ফিফা নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে নির্বাচন করেছে।
ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান মন্তব্য করেছেন, "ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাফল্য, দেশটিতে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে এই প্রতিযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত আয়োজক হিসেবে গড়ে তুলেছে।"
নারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসরকে বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ক্লাব পর্যায়ে প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন