ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
অপ্রতিম হত্যাকাণ্ড

তুহিন-ফাহাদের পূর্বপরিকল্পনার তথ্য, হত্যাকাণ্ডের তদন্তে নতুন যোগসূত্র


তুহিন-ফাহাদের পূর্বপরিকল্পনার তথ্য, হত্যাকাণ্ডের তদন্তে নতুন যোগসূত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম ওরফে তুহিন এবং ফাহাদের পূর্বপরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

অপ্রতিমের বাবা, ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ারের দায়ের করা হত্যা মামলায় তুহিন ও ফাহাদসহ চারজনকে আটক করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তুহিনকে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল ফোনে আসা একাধিক কলের সূত্র ধরে অপর দুই কিশোরের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে।

পুলিশের মতে, অপ্রতিমের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য থেকেই হত্যাকাণ্ডের সূচনা ঘটে। তবে তদন্তে আইফোনের পাশাপাশি পাঁচ হাজার টাকা ধার দেওয়ার বিষয়েও বিরোধের তথ্য পাওয়া গেছে। এই বিরোধ হত্যাকাণ্ডের পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

প্রতিবেদকের অনুসন্ধানে, অভিযুক্তদের সঙ্গে স্থানীয় ‘কোটবাড়ি বাইকার্স গ্রুপ’ নামের একটি কিশোর গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। ফাহাদ ও কামরুলকে ওই গোষ্ঠীর নেতৃস্থানীয় সদস্য রাতুলের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে রাতুলকে কোটবাড়ি এলাকায় শোডাউনে অংশ নিতে দেখা যায়।

তুহিনের বিরুদ্ধে আগের অভিযোগ

প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনের বিরুদ্ধে এর আগে বন্ধুর মোটরসাইকেল ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ২০২৫ সালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী সোহাগের মা মরিয়ম আক্তার।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে কুমিল্লার সালমানপুরে অলি মিয়ার দোকানের সামনে থেকে সোহাগের মোটরসাইকেলটি নিয়ে যান তুহিন। পরে মোটরসাইকেলটি ফেরত না দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন সোহাগের মা। অভিযোগে মোটরসাইকেলটির ক্রয়মূল্য ২ লাখ ৫ হাজার টাকা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সোহাগের পরিবারের অভিযোগ, তুহিনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের ভালো সম্পর্ক থাকায় তিনি আগেও বিভিন্ন ঘটনায় পার পেয়ে গেছেন।

অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা গিয়েছে

প্রতিবেদকের হাতে আসা সিসিটিভি ফুটেজে প্রধান অভিযুক্ত তুহিনের সঙ্গে অপ্রতিমকে হেঁটে যেতে দেখা যায়। পরে তারা একটি অটোরিকশায় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে নামেন।

ফাহাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

অভিযুক্ত ফাহাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করেন। ছবিটির সঙ্গে তিনি ‘১৯৮০ এর রাজত্ব’ লিখেছিলেন।

এর চার দিন পর, ১৫ সেপ্টেম্বর, ‘কোটবাড়ি বাইকার্স গ্রুপ জুনিয়র’-এর নেতৃস্থানীয় সদস্য রাতুলের জন্মদিন উদযাপনের একটি ছবি ফাহাদের অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ছবিতে ওই গোষ্ঠীর কয়েকজন সদস্যের সঙ্গে তাকে দেখা যায়।

হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ অপ্রতিমের বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ারের মোবাইল সরঞ্জামাদি ব্যবসা প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে চাকরি করতেন। দুই সপ্তাহ আগে ১৪ হাজার টাকা মাসিক বেতনে তিনি কাজে যোগ দেন। তবে, এখনো তার সঙ্গে চুক্তিপত্র হয়নি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে হত্যার ঘটনা ঘটে। তবে তদন্তে আইফোনের পাশাপাশি পাঁচ হাজার টাকা নিয়ে ফাহাদের সঙ্গে আরেকটি বিরোধের তথ্যও পেয়েছে পুলিশ।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সূত্র বলছে, ফাহাদকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিল অপ্রতিম। সম্প্রতি সে টাকা ফেরত চায়। এ নিয়ে অপ্রতিমের ওপর বিরক্ত ছিল ওই কিশোর। অপ্রতিম বেঁচে না থাকলে টাকা ফেরত দিতে হবে না—এমন চিন্তাও তার মধ্যে ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাই তুহিনের সঙ্গে হত্যাকাণ্ডে ফাহাদও জড়িয়ে পড়ে।

অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে এসব ব্যক্তি ও ঘটনার পারস্পরিক যোগসূত্র কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো তদন্তাধীন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পরিকল্পনায় কারা জড়িত ছিল এবং প্রত্যেকের ভূমিকা কী—এসব বিষয় আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

এছাড়াও, তৃতীয় আসামি কামরুলের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা বিভিন্ন সময়ের পোস্ট থেকে জানা যায় সে স্থানীয় 'কোটবাড়ি বাইকার্স গ্রুপ' নামক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

অপ্রতিম নিখোঁজ হওয়া ও তার লাশ পাওয়ার পরে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে চারটি পোস্ট দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুনীম-ঈদতাজুলসহ সাবেক এনবিআর কর্মকর্তাদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


মুনীম-ঈদতাজুলসহ সাবেক এনবিআর কর্মকর্তাদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম এবং সাবেক প্রথম সচিব মো. ঈদতাজুল ইসলামসহ সংশ্লিষ্টদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, মুনীম, ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া, এসব হিসাবের অর্থ হস্তান্তর বা বেহাতের চেষ্টা হচ্ছে বলে দুদক বিশ্বস্ত সূত্রে তথ্য সংগ্রহ করেছে।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মো. সাইদুজ্জামান আদালতে এই আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধান শেষ হওয়ার পূর্বে সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এই কারণে ব্যাংক হিসাবগুলো অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন।

আদালতের আদেশে আবু হেনা মো. রহমাতুল মুনীমের নামে ব্র্যাক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংকের একাধিক হিসাব রয়েছে। তার স্ত্রী লায়লা জেসমিনের নামেও অগ্রণী ও প্রাইম ব্যাংকের হিসাব রয়েছে।

ঈদতাজুল ইসলামের নামে ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক (এমবিপিএলসি) ও সোনালী ব্যাংকের একাধিক হিসাব রয়েছে। এছাড়া, শর্মি মালা আনসারীর নামেও মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা ব্যাংকের একাধিক হিসাব রয়েছে।

দুদকের আবেদনে মোট ২৫টি ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা হয়েছে। এসব হিসাবের মধ্যে ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও উত্তরা ব্যাংকের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে কমিশনের অনুমোদন নিয়ে সেগুলো ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করা হবে।

এর আগে মুনীম, ঈদতাজুল ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডে ছয় মাসের গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় মোহাম্মদ সালাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ইংল্যান্ডে ছয় মাসের গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় মোহাম্মদ সালাহ

মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ, যিনি লিভারপুলের সাবেক ফুটবলার, ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। চেশায়ারের উইল্মসলো এলাকায় তার রোলস-রয়েস গাড়ি নির্ধারিত গতিসীমা অতিক্রম করার কারণে এই শাস্তি প্রদান করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ সালাহর বিলাসবহুল গাড়িটি ৩০ মাইল (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) বেগে চলতে দেখা যায়। তবে ৩৪ বছর বয়সী এই ফুটবলার পুলিশকে গাড়িটি চালাচ্ছিলেন কে সে বিষয়ে কোনো তথ্য দেননি।

চেশায়ার পুলিশ এ ঘটনায় একটি নোটিশ পাঠালেও সালাহ তার জবাব দেননি। অভিযোগের বিষয়ে আদালতে কোনো বক্তব্য বা জবাবও জমা দেননি তিনি।

ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালত তাকে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে তাকে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতিসীমা লঙ্ঘনের ঘটনায় জড়িত গাড়িটি ছিল সালাহর নামে নিবন্ধিত একটি রোলস-রয়েস স্পেক্টর। বিলাসবহুল এই গাড়িটির মূল্য ৪ লাখ ৬৬ হাজার ইউরোরও বেশি (প্রায় ৫ লাখ ৪৪ হাজার ডলার)।

এছাড়া ইংল্যান্ডে তার প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের বাড়িতে পাঠানো দুটি নোটিশেরও কোনো জবাব দেননি বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র দুই দিন পর। গত ২৪ মার্চ লিভারপুল ক্লাব সালাহর বিদায়ের ঘোষণা দিয়ে জানায়, তিনি ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে ক্লাব ছাড়েন সালাহ। ২০২৫-২৬ মৌসুম শেষে তিনি তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দেন।

সম্প্রতি তুরস্কের লিগেও আলোচনায় ছিলেন মিসরীয় এই ফরোয়ার্ড। গালাতাসারাইয়ের বিপক্ষে ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন তিনি। চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। তুরস্কে পাড়ি জমানোর পর থেকে সালাহ ইংল্যান্ডের বাইরে অবস্থান করলেও চেশায়ারের এই মামলার কারণে আবারও আলোচনায় উঠে এসেছেন।

এর আগে ইংল্যান্ডে মোটরযান-সংক্রান্ত আরও কয়েকটি ঘটনায় নাম জড়িয়েছিল সালাহর। ২০২২ সালে ফেরারি এফ৮ ট্রিবুটো চালিয়ে গতিসীমা অতিক্রম করায় তাকে জরিমানা করা হয় এবং ড্রাইভিং লাইসেন্সে তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করা হয়।

এছাড়া ২০১৮ সালে অ্যানফিল্ডের কাছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল তাকে। তবে সে ঘটনায় অভিযোগ আনার মতো পর্যাপ্ত প্রমাণ না থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

লিভারপুল অধ্যায়ের ইতি টেনে বর্তমানে তুরস্কে নতুন যাত্রা শুরু করেছেন সালাহ। তবে তার রোলস-রয়েসের চালকের পরিচয় না দেওয়ার ঘটনায় পাওয়া এই ছয় মাসের নিষেধাজ্ঞা আবারও তাকে ইংল্যান্ডের সংবাদমাধ্যমের শিরোনামে নিয়ে এসেছে।

সূত্র: সামা টিভি অনলাইন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের তরুণ পেসার রাজাউল্লাহকে দেওয়া জাঁকজমকপূর্ণ সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম।

রাজাউল্লাহর আন্তর্জাতিক অভিষেক ঘটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। সিরিজের প্রথম দুই টেস্টে পরাজয়ের পর পাকিস্তান দলে একাধিক পরিবর্তন এনে তাকে সুযোগ দেয়।

অভিষেক ম্যাচে তরুণ এই ক্রিকেটার দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি চার উইকেট নেন এবং পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৮১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। তার এই নৈপুণ্যে পাকিস্তান ইনিংস ব্যবধানে হার এড়াতে সক্ষম হয়।

ম্যাচ শেষে দেশে ফেরার পর রাজাউল্লাহকে বীরের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রায় পাঁচ হাজার মানুষ জড়ো হয়েছিল।

তবে ওয়াসিম আকরাম এমন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যানচেস্টারে একটি দাতব্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আকরাম বলেন, "রাজাউল্লাহ নিঃসন্দেহে প্রতিভাবান এবং অভিষেকে চমৎকার পারফরম্যান্স করেছেন। কিন্তু পাকিস্তান যখন সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে, তখন একজন খেলোয়াড়কে ঘিরে এত বড় উদযাপন কতটা যুক্তিযুক্ত, তা ভেবে দেখা দরকার।"

তিনি আরও বলেন, "ইংল্যান্ড শুধু পাকিস্তানকে হারায়নি, বরং পুরো সিরিজে আধিপত্য দেখিয়েছে। এমন পরিস্থিতিতে একজন ক্রিকেটারকে ফুলের মালা পরিয়ে বিপুল জনসমাগমের মাধ্যমে সংবর্ধনা দেওয়ার বিষয়টি প্রশ্নের জন্ম দেয়।"

ওয়াসিম আকরাম আরও যোগ করেন, "সিরিজে বড় ধরনের পরাজয়ের পর কোনো ব্যক্তিগত সাফল্যকে অতিরিক্ত গুরুত্ব দিলে পাকিস্তান ক্রিকেট সম্পর্কে ভুল বার্তা যেতে পারে। এতে এমন ধারণা তৈরি হতে পারে যে দলটি বড় অর্জনের বদলে ছোটখাটো সাফল্য নিয়েই সন্তুষ্ট হয়ে পড়ছে।"

তবে কঠিন এক সিরিজে রাজাউল্লাহর অভিষেক পাকিস্তানের জন্য উজ্জ্বল একটি মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। চার উইকেট ও ৮১ রানের ইনিংস ছিল পুরো সিরিজে পাকিস্তানের জন্য পাওয়া অল্প কয়েকটি ইতিবাচক দিকের অন্যতম।

সূত্র: সামা টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম ৭০০ টাকা হওয়ার বক্তব্য নিয়ে যুবদল নেতা নয়নের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


তেলের দাম ৭০০ টাকা হওয়ার বক্তব্য নিয়ে যুবদল নেতা নয়নের দাবি

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জ্বালানি তেলের দাম নিয়ে।

ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে যে, তারেক রহমান যদি ভর্তুকি না দিতেন, তাহলে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা হয়ে যেত। তবে নয়নের বক্তব্য হলো, ফটোকার্ডে থাকা তথ্যটি বর্তমান সময়ের নয়, বরং কয়েক বছর আগে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যের অংশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন বিষয়টি নিজের ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেন।

নয়ন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তিনি দাবি করেন, ওই পরিস্থিতিতে তারেক রহমান জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে দেশের বাজারে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন।

নয়নের ভাষ্য, ওই সময় তিনি বলেছিলেন, ভর্তুকি না দিলে দেশের বাজারে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা পর্যন্ত হতে পারত। তার মতে, সেই সময়ের বক্তব্যের ফটোকার্ডই বর্তমানে নতুন করে প্রচার করা হচ্ছে।

নিজের ফেসবুক পোস্টে নয়ন আরও দাবি করেন, একটি গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে পুরোনো বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য হিসেবে প্রচার করছে। তিনি জানান, বর্তমানে তিনি কোথাও ওই বক্তব্য দেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নয়ন আরও বলেন, কিছু গণমাধ্যমেও ফটোকার্ডের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, বক্তব্যটি বর্তমান পরিস্থিতি নিয়ে নয়; বরং আগের একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয়, দেশের প্রথম শ্রেণির কিছু গণমাধ্যমের ‘গুপ্ত সাংবাদিক’ এটি নিয়ে সংবাদ প্রচার করেছে এবং নির্লজ্জ মিথ্যাচার করছে। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। যদি সেখানে এমন মিথ্যা ও ভুয়া ফটো কার্ড ভেসে ওঠে, তাহলে সেটি লজ্জাজনক। তিনি সকলকে এমন ভুয়া ফটো কার্ডের ব্যাপারে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এটি পূর্বের প্রেক্ষাপটের ভিত্তিতে দেওয়া বক্তব্য এবং তিনি বর্তমানে কোথাও এই বক্তব্য দেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%