প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জ্বালানি তেলের দাম নিয়ে।
ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে যে, তারেক রহমান যদি ভর্তুকি না দিতেন, তাহলে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা হয়ে যেত। তবে নয়নের বক্তব্য হলো, ফটোকার্ডে থাকা তথ্যটি বর্তমান সময়ের নয়, বরং কয়েক বছর আগে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যের অংশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন বিষয়টি নিজের ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেন।
নয়ন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তিনি দাবি করেন, ওই পরিস্থিতিতে তারেক রহমান জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে দেশের বাজারে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন।
নয়নের ভাষ্য, ওই সময় তিনি বলেছিলেন, ভর্তুকি না দিলে দেশের বাজারে তেলের দাম লিটারপ্রতি ৭০০ টাকা পর্যন্ত হতে পারত। তার মতে, সেই সময়ের বক্তব্যের ফটোকার্ডই বর্তমানে নতুন করে প্রচার করা হচ্ছে।
নিজের ফেসবুক পোস্টে নয়ন আরও দাবি করেন, একটি গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে পুরোনো বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য হিসেবে প্রচার করছে। তিনি জানান, বর্তমানে তিনি কোথাও ওই বক্তব্য দেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
নয়ন আরও বলেন, কিছু গণমাধ্যমেও ফটোকার্ডের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, বক্তব্যটি বর্তমান পরিস্থিতি নিয়ে নয়; বরং আগের একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয়, দেশের প্রথম শ্রেণির কিছু গণমাধ্যমের ‘গুপ্ত সাংবাদিক’ এটি নিয়ে সংবাদ প্রচার করেছে এবং নির্লজ্জ মিথ্যাচার করছে। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। যদি সেখানে এমন মিথ্যা ও ভুয়া ফটো কার্ড ভেসে ওঠে, তাহলে সেটি লজ্জাজনক। তিনি সকলকে এমন ভুয়া ফটো কার্ডের ব্যাপারে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এটি পূর্বের প্রেক্ষাপটের ভিত্তিতে দেওয়া বক্তব্য এবং তিনি বর্তমানে কোথাও এই বক্তব্য দেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন