ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ডাচেস সোফির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ


ডাচেস সোফির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে।

এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে, যেখানে ডাচেস সোফির সঙ্গে ডা. জুবাইদা রহমানের আলোচনা হয়।

সাক্ষাতের সময় নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়ন বিষয়ে দুই দেশের মধ্যে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আরও পড়ুন: দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডাচেস অব এডিনবার্গ সোফি বাংলাদেশ সফর করবেন ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত। তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে এই সফরে এসেছেন।

সফরের সময় ডাচেস সোফি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সম্পর্ক এবং সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া, তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগণের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম দেখার পরিকল্পনা রয়েছে তার।

আরও পড়ুন: শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

মন্ত্রণালয় থেকে সোমবার (৯ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, "আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি— পলাতক, দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি।"

তিনি আরও উল্লেখ করেন, "পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কিনা, আবেদন করার অধিকার আছে কিনা— ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।"

মন্ত্রী বলেন, "কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।"

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারবেন না: আসিফ নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারবেন না: আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তিনি উল্লেখ করেন, "প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না।"

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই কথা বলেন।

আসিফ নজরুল আরও বলেন, "বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা (রয়টার্সের খবর অনুযায়ী)।" তার এই দাবি থেকে বোঝা যায় যে, তিনি বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন। কিন্তু সমস্যাটি হলো, তিনি একজন দণ্ডিত অপরাধী। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়ে তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে। "প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না।"

আসিফ নজরুল বলেন, তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি আরও বলেন, "পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা।" বাংলাদেশ সরকার এখন বলতে পারে যে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে আসিফ নজরুল বলেন, "আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীতে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


রাত ১টার মধ্যে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীতে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের তিনটি অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানে চার নতুন ক্রিকেটারের অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানে চার নতুন ক্রিকেটারের অভিষেক

পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চার নতুন ক্রিকেটারকে অভিষেক করিয়েছে। এই ম্যাচটি সোমবার (৯ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে, যেখানে সাদা পোশাকে যাত্রা শুরু করেছেন তাইয়াব আরিফ, মোহাম্মদ তাহা, সাকিব খান ও আরাফাত মিনহাস।

এই চার ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিষেকের সুযোগ পেয়েছেন। ওপেনার তাইয়াব আরিফ ডিপার্টমেন্টাল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে ৭২৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি।

পেসার সাকিব খান কায়েদে আজম ট্রফিতে নয় ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন। অন্যদিকে, প্রেসিডেন্টস ট্রফিতে সাত ম্যাচে ৭৩০ রান করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন মোহাম্মদ তাহা।

আরাফাত মিনহাস প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ৯৪১ রান করার পাশাপাশি ২২ উইকেটও নিয়েছেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৫৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ২৩টি ম্যাচে জয় লাভ করেছে, শ্রীলঙ্কার জয় ১৭টি, এবং বাকি ১৯টি ম্যাচ ড্র হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%