০৯:০৬ পি.এম
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার অভিযান পরিচালনা করে ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হল জাহাঙ্গীর আলম, যিনি ৩৩ বছর বয়সী।
শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় জাহাঙ্গীর আলমকে একটি পিকআপ গাড়িসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার হেফাজতে মোট ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের জন্য নগদ ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।
এ ঘটনা সম্পর্কে গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন