ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা


আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশের বাজারে সাম্প্রতিক সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ (শনিবার, ১১ জুলাই) মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

গেল ১০ জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে এই ধাতু দুটি যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা এবং ১১৭ টাকা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বাড়ানোর কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী প্রযোজ্য মজুরি থাকবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকার কারণে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, ৯ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল সেদিন দুপুর সোয়া ১২টা থেকেই।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

চলতি বছরে, দেশের বাজারে ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। যেখানে দাম ৪৪ বার বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৪ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এছাড়া, দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭২৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির রুপা ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি হচ্ছে।

এ নিয়ে চলতি বছর ৫৫ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম ২৮ বার বাড়ানো হয়েছে এবং বাকি ২৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষার বার্তা ছড়াতে তিন তরুণের টেকনাফ-তেঁতুলিয়া পদযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ এম


পরিবেশ রক্ষার বার্তা ছড়াতে তিন তরুণের টেকনাফ-তেঁতুলিয়া পদযাত্রা

‘কালো ধোঁয়া নয়, হাঁটাতেই দূরত্ব জয়’, এই স্লোগানটি ধারণ করে দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্বউত্তরের তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ২০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তিন তরুণ। পরিবেশ রক্ষা এবং অল্প দূরত্বে যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীলতা কমিয়ে হাঁটার অভ্যাস গড়ার জন্য ছড়িয়ে দিতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।

শুক্রবার (১০ জুলাই) সকালে বৃষ্টিস্নাত আবহাওয়ার মাঝেই টেকনাফের জিরো পয়েন্ট থেকে এই পদযাত্রাটি শুরু করেন পরিবেশপ্রেমী তরুণ ফাহিম মুনতাসির। তার সঙ্গে আছেন প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। ব্যক্তিগত অর্থায়নে ২০ দিনের এই যাত্রায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা রয়েছে তাদের। তারা এই দীর্ঘ পথটি কোনো মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে, তিন জোড়া পায়েই পাড়ি দেবেন।

ফাহিমের কাছে এই পদযাত্রাটি নিছক রেকর্ড গড়ার অভিযান নয়। বরং এটি সাধারণ মানুষের কাছে একটি ছোট কিন্তু অত্যন্ত জরুরি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। তিনি বিশ্বাস করেন যে, অল্প দূরত্বে হাঁটার অভ্যাস গড়ে উঠলে মানুষ একদিকে সুস্থ থাকবে এবং অন্যদিকে জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার কমবে। ফলে কার্বন নিঃসরণ কমে প্রকৃতিও কিছুটা স্বস্তি পাবে।

ফাহিম এ প্রসঙ্গে বলেন, 'আমরা খুব সহজেই হাঁটার অভ্যাস হারিয়ে ফেলছি। অল্প দূরত্বেও যানবাহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অথচ নিয়মিত হাঁটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ অনেক অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরের পাশাপাশি মনও ভালো রাখে।'

ফাহিম ব্রাহ্মণবাড়িয়ার মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরীর বড় ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন এবং বর্তমানে শিক্ষকতা করছেন। পাশাপাশি লেখালেখি এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। ফাহিম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান এবং 'সোনালী সকাল'-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

তবে এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শুধু হাঁটা নয়, পথের মানুষও। দেশের বিভিন্ন এলাকায় থেমে স্থানীয় মানুষের সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন এই তিন তরুণ। যাত্রাপথে কিছু স্থানে বীজ বপন করবেন, আবার কিছু স্থানে বৃক্ষরোপণ করবেন। ছোট ছোট এসব উদ্যোগের মধ্য দিয়েই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চান তারা।

ফাহিম বলেন, 'আমি চাই মানুষ আমাকে নয়, বরং আমার বার্তাকে মনে রাখুক। পরিবেশ রক্ষা কোনো একদিনের কাজ নয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন আনতে পারে। হাঁটা সেই পরিবর্তনের একটি সহজ শুরু।'

টেকনাফের সমুদ্রপাড় থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথচলা শেষ হবে তেঁতুলিয়ায় গিয়ে। কিন্তু ফাহিম এবং তার সঙ্গীদের আশা, তাদের এই পদচিহ্ন হয়তো আরও অনেক মানুষের মনে একটি নতুন অভ্যাসের বীজ বপন করবে; যেখানে অল্প দূরত্ব মানেই গাড়ি নয়, হাঁটা; আর কালো ধোঁয়ার বদলে নির্মল বাতাসের স্বপ্ন থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটোর গলার কাঁটা থেকে কীভাবে ক্ষমতাধর মধ্যস্থতাকারী হয়ে উঠলো তুরস্ক?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ এম


ন্যাটোর গলার কাঁটা থেকে কীভাবে ক্ষমতাধর মধ্যস্থতাকারী হয়ে উঠলো তুরস্ক?

ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোটের (ন্যাটো) গুরুত্বপূর্ণ একটি সদস্য রাষ্ট্র তুরস্ক। তবে বরাবরই দেশটিকে জোটের সমস্যা হিসেবে দেখা হয়। আঙ্কারার নিজস্ব কিছু স্বাধীন নীতি ও সিদ্ধান্তের কারণে পশ্চিমা মিত্রদের সঙ্গে দেশটির দ্বন্দ্ব রয়েছে। সেই তুরস্কই এখন ন্যাটো জোটে ক্ষমতাধর মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বছরের পর বছর ন্যাটোর গলার কাঁটা হিসেবে সমালোচনায় থাকা তুরস্ক এবার নিজেকে তুলে ধরেছে জোটের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনকে শুধু আনুষ্ঠানিক বৈঠকেই সীমাবদ্ধ রাখেননি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বরং এটিকে তিনি পরিণত করেন কূটনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ ন্যাটোর ৩২ সদস্য দেশের নেতারা। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তুরস্কের ভূমিকাই।

 

ইউরোপীয় মিত্রদের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আঙ্কারায় যান ট্রাম্প। এরদোয়ান আয়োজক না হলে এই সম্মেলনে হয়তো তিনি আসতেন না বলে প্রকাশ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। বিমানবন্দরে ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান এরদোয়ান। দুই নেতার উষ্ণ সম্পর্ক পুরো সম্মেলনজুড়েই ছিল আলোচনায়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পকে ন্যাটো সম্মেলনে ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তুরস্ক।

 

 

সম্মেলনের ফাঁকেই ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দেন তিনি। দীর্ঘদিন ধরে দামেস্ক ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ স্থাপনে তুরস্ক যে ভূমিকা রেখে আসছে, এই বৈঠক সেই অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 

শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রতিরক্ষা সহযোগিতাতেও বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ২০২০ সালে তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। একইসঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্কের ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। যদিও এ বিষয়ে মার্কিন কংগ্রেসসহ বিভিন্ন মহলের আপত্তি রয়েছে।

 

 

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে যোগাযোগ, ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতার চেষ্টা, সিরিয়া প্রশ্নে সক্রিয় ভূমিকা এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্প সব মিলিয়ে তুরস্ক এখন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে ন্যাটো ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই আঙ্কারা অপরিহার্য অংশীদার। বিশ্লেষকরা বলছেন, সমালোচনা থাকলেও, তুরস্ককে আর উপেক্ষা করার সুযোগ নেই। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সবচেয়ে বড় বার্তাও ছিল সেটিই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে ফ্রান্সকে পেল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ এম


বেলজিয়ামকে বিদায় করে সেমিতে ফ্রান্সকে পেল স্পেন

হট ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। মাঠেও তার প্রমাণ দেখিয়েছেন ইয়ামালরা। বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল লা ফুয়েন্তের শিষ্যরা। যেখানের তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।

শুক্রবার (১০ জুলাই) রাতে ম্যাচের শুরুতে পেদ্রির পরিবর্তে আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ফাভিয়ান রুইজ। কোচের সেই আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেননি তিনি। ম্যাচের ৩০তম মিনিটে চমৎকার এক দলীয় আক্রমণ থেকে স্পেনকে লিড এনে দেন এই মিডফিল্ডার।

ডি-বক্সের খুব কাছ থেকে দানি ওলমোর নেওয়া জোরালো শটটি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া দুর্দান্তভাবে প্রতিহত করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। রিবাউন্ড থেকে ধেয়ে আসা বল লুফে নিতে কোনো ভুল করেননি রুইজ। 

তার নেওয়া শটটি বেলজিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি জড়িয়ে যায় জালে। ১-০ গোলে পিছিয়ে পড়ে তখন চড়া পরীক্ষার মুখে পড়ে বেলজিয়াম।

তবে গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। স্পেনের এতদিনের অভেদ্য রক্ষণভাগকে ফাঁকি দিয়ে চমৎকার এক পাল্টা-আক্রমণ সাজায় তারা। ম্যাচের ৪১তম মিনিটে নিখুঁত এক ফিনিশিংয়ে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করে বল জালের ঠিকানায় পাঠান চার্লস ডি কেটেলারা।

চলতি বিশ্বকাপে এটিই স্পেনের জালে জড়ানো প্রথম গোল। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম না করা স্পেনের শক্তিশালী রক্ষণদুর্গ অবশেষে ভাঙতে সফল হলো বেলজিয়াম। ডি কেটেলারার এই গোলের পর ম্যাচে ১-১ সমতা নিয়ে বিরতিতে গেছে দুই দল।

দ্বিতীয়ার্ধে বড় ধরনের ধাক্কা খায় বেলজিয়াম। চোটের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোর্তোয়ার পরিবর্তে স্পেনের আক্রমণভাগকে আটকানোর কঠিন দায়িত্ব নিয়ে গোলপোস্টের নিচে বদলি হিসেবে নামেন তরুণ গোলরক্ষক সেনে ল্যামেন্স।

ম্যাচের ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডি-বক্সের ভেতর সৃষ্টি হওয়া জটলা থেকে বল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। বল পাওয়া মাত্রই কোনো ভুল না করে ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল গোলপোস্টের একদম মাঝখান দিয়ে জালের ঠিকানায় পাঠান তিনি।

এরপর ম্যাচে আর কোনো গোল আসেনি। ফলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন স্পেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেভেনআপের বোতলে ইয়াবা এনে বিক্রির চেষ্টা, শেষ পর্যন্ত যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ এম


সেভেনআপের বোতলে ইয়াবা এনে বিক্রির চেষ্টা, শেষ পর্যন্ত যা ঘটল

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেভেন আপের প্লাস্টিকের বোতলের ভেতরে ৩৮০০ পিস ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এই ঘটনার সময়, শুক্রবার (১০ জুলাই) দুপুরে, জেলা পুলিশ মুন্সীগঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের (পিপিএম) সার্বিক দিকনির্দেশনায়, জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে অবস্থান নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৩)।

গ্রেপ্তারকালে নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সেভেন আপের ২৫০ মিলিলিটারের দুটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। ওই বোতল দুটির ভেতরে পৃথকভাবে ১ হাজার ৯০০টি করে মোট ৩৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম ওরফে সোহাগ এসব ইয়াবা মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। ইয়াবা আদান-প্রদানের সময় ডিবি পুলিশের অভিযানে তারা হাতে-নাতে ধরা পড়ে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%