ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে ফ্রান্সকে পেল স্পেন


বেলজিয়ামকে বিদায় করে সেমিতে ফ্রান্সকে পেল স্পেন

হট ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। মাঠেও তার প্রমাণ দেখিয়েছেন ইয়ামালরা। বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল লা ফুয়েন্তের শিষ্যরা। যেখানের তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।

শুক্রবার (১০ জুলাই) রাতে ম্যাচের শুরুতে পেদ্রির পরিবর্তে আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ফাভিয়ান রুইজ। কোচের সেই আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেননি তিনি। ম্যাচের ৩০তম মিনিটে চমৎকার এক দলীয় আক্রমণ থেকে স্পেনকে লিড এনে দেন এই মিডফিল্ডার।

ডি-বক্সের খুব কাছ থেকে দানি ওলমোর নেওয়া জোরালো শটটি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া দুর্দান্তভাবে প্রতিহত করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। রিবাউন্ড থেকে ধেয়ে আসা বল লুফে নিতে কোনো ভুল করেননি রুইজ। 

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তার নেওয়া শটটি বেলজিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি জড়িয়ে যায় জালে। ১-০ গোলে পিছিয়ে পড়ে তখন চড়া পরীক্ষার মুখে পড়ে বেলজিয়াম।

তবে গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। স্পেনের এতদিনের অভেদ্য রক্ষণভাগকে ফাঁকি দিয়ে চমৎকার এক পাল্টা-আক্রমণ সাজায় তারা। ম্যাচের ৪১তম মিনিটে নিখুঁত এক ফিনিশিংয়ে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করে বল জালের ঠিকানায় পাঠান চার্লস ডি কেটেলারা।

চলতি বিশ্বকাপে এটিই স্পেনের জালে জড়ানো প্রথম গোল। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম না করা স্পেনের শক্তিশালী রক্ষণদুর্গ অবশেষে ভাঙতে সফল হলো বেলজিয়াম। ডি কেটেলারার এই গোলের পর ম্যাচে ১-১ সমতা নিয়ে বিরতিতে গেছে দুই দল।

দ্বিতীয়ার্ধে বড় ধরনের ধাক্কা খায় বেলজিয়াম। চোটের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোর্তোয়ার পরিবর্তে স্পেনের আক্রমণভাগকে আটকানোর কঠিন দায়িত্ব নিয়ে গোলপোস্টের নিচে বদলি হিসেবে নামেন তরুণ গোলরক্ষক সেনে ল্যামেন্স।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ম্যাচের ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডি-বক্সের ভেতর সৃষ্টি হওয়া জটলা থেকে বল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। বল পাওয়া মাত্রই কোনো ভুল না করে ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল গোলপোস্টের একদম মাঝখান দিয়ে জালের ঠিকানায় পাঠান তিনি।

এরপর ম্যাচে আর কোনো গোল আসেনি। ফলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন স্পেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেভেনআপের বোতলে ইয়াবা এনে বিক্রির চেষ্টা, শেষ পর্যন্ত যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ এম


সেভেনআপের বোতলে ইয়াবা এনে বিক্রির চেষ্টা, শেষ পর্যন্ত যা ঘটল

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেভেন আপের প্লাস্টিকের বোতলের ভেতরে ৩৮০০ পিস ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এই ঘটনার সময়, শুক্রবার (১০ জুলাই) দুপুরে, জেলা পুলিশ মুন্সীগঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের (পিপিএম) সার্বিক দিকনির্দেশনায়, জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে অবস্থান নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৩)।

গ্রেপ্তারকালে নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সেভেন আপের ২৫০ মিলিলিটারের দুটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। ওই বোতল দুটির ভেতরে পৃথকভাবে ১ হাজার ৯০০টি করে মোট ৩৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম ওরফে সোহাগ এসব ইয়াবা মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। ইয়াবা আদান-প্রদানের সময় ডিবি পুলিশের অভিযানে তারা হাতে-নাতে ধরা পড়ে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপ-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ এম


মালদ্বীপ-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে বন্দী বিনিময় চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এমন তথ্য দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। এই বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়িত হলে, মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক প্রবাসী বাংলাদেশি বন্দীরা মানবিক বিবেচনায় সেখান থেকে ফিরে এসে তাদের সাজা দেশের মধ্যে ভোগ করার সুযোগ পাবেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে হাইকমিশনের পারসোনাল অফিসার মো. হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

হাইকমিশন জানায়, উভয় দেশের আস্থাবান কর্তৃপক্ষ চুক্তিটি কার্যকর করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে, চুক্তিটি শিগগিরই সই ও কার্যকর হবে। এর ফলে দুই দেশের আইনি এবং মানবিক সহযোগিতার ক্ষেত্রে নতুন একটি দিগন্তের সূচনা হবে, যা বন্দিদের মানসিক উন্নয়ন ও সামাজিক পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কল্যাণ, অধিকার ও মানবিক সহায়তা পান, সেই লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির মাফুশি কারাগারে পরিদর্শন করেন। এ সময়, কারাগারে আটক ৪৪ প্রবাসী বাংলাদেশি বন্দির সাথে সাক্ষাৎ করা হয়, যার মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন অবস্থায় রয়েছেন।

কারাগার পরিদর্শনের সময়, হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যরা প্রত্যেক বন্দির সাথে পৃথকভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, খাদ্য, পোশাক, আবাসন এবং সামগ্রিক কারা-পরিবেশের খোঁজ-খবর নেন।

পরে, মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে বন্দিদের নানা সমস্যা এবং অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এবং তাদের প্রাপ্য সুবিধাগুলো শিগগিরই নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

পরিদর্শন শেষে, হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির মানবিক মর্যাদা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।’

তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়িত হলে, প্রবাসী বাংলাদেশি বন্দিরা নিজ দেশে থেকেই সাজা ভোগ করতে পারবেন, যা প্রবাসে আটক নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ এম


বিশ্ব জনসংখ্যা দিবস আজ

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের এইদিনে প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এরই ধারবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে বাংলাদেশ।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

এ বছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও প্রাইভেট চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার এবং বিভিন্ন জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ এম


মিয়ানমারে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ শনিবার (১১ জুলাই) ভোরে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় দেশটিতে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়। যদিও দুটি ভূমিকম্পেই এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে হওয়া ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ১০০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি। দেশটি ভারতীয়, ইউরেশীয়, সুন্দা ও বার্মা- এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে সেখানে নিয়মিত ভূ-ত্বকের নড়াচড়া ঘটে এবং মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে।

বিশেষজ্ঞদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হচ্ছে দেশটির মধ্য দিয়ে বিস্তৃত প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সাগাইং ফল্ট। এই সক্রিয় ভূতাত্ত্বিক ফাটল রেখার আশপাশে সাগাইং, মান্দালে, বাগো ও ইয়াঙ্গুনসহ বেশ কিছু প্রধান শহর অবস্থিত, যেখানে দেশের প্রায় ৪৬ শতাংশ মানুষের বসবাস করে।

গবেষকদের মতে, ইয়াঙ্গুন মূল ফাটল রেখা থেকে কিছুটা দূরে হলেও অতিরিক্ত জনঘনত্বের কারণে বড় ধরনের ভূকম্পন হলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি দেখা দিতে পারে। ১৯০৩ সালে বাগো অঞ্চলে ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে ইয়াঙ্গুনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তথ্য সূত্র- এএনআই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%