০৭:৪৯ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করার জন্য চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি ব্লক শনাক্ত হয়।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটির চিকিৎসা ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে।
উল্লেখযোগ্য যে, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশের ভিতরেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন