ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জলবায়ু অবিচার ও জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লাকার্ড এবং খালি কলস নিয়ে এলাকার শত শত নারী ও পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ এবং দেশের উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবি জানান।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মো. আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি, সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি, সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি হুমকির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড সতর্ক করেছে যে, এসব দেশের অর্থনৈতিক ক্ষতি জিডিপির ১৭ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই সংকটের মধ্যে নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। পরিবেশবান্ধব শিল্পে নতুন বাণিজ্যের দুয়ার খুলছে। জীববৈচিত্র্যভিত্তিক পণ্য, সমুদ্রসম্পদ ও প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কৃষি, অবকাঠামো ও উৎপাদন খাতে ক্ষতির ঝুঁকিও বাড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, শিল্পবিপ্লবের পূর্বের সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।

যদি তাপমাত্রা এইভাবে বাড়তে থাকে, তাহলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। আঙ্কটাডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিশ্ব অর্থনীতিতে জিডিপির প্রায় ১০ শতাংশ ক্ষতি হতে পারে। অন্যদিকে, দরিদ্র ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৭ শতাংশ পর্যন্ত হতে পারে।

এই পরিস্থিতি মোকাবিলার জন্য আঙ্কটাড পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছে। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, পানি সংরক্ষণ এবং জলবায়ুসহিষ্ণু কৃষিপ্রযুক্তি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, ২০২৫ সালে সৌর ও বায়ুবিদ্যুৎ খাত সংশ্লিষ্ট পণ্যের বৈশ্বিক রফতানি ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে এসব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে বিভিন্ন দেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য বাধা কমানোর ওপর গুরুত্বারোপ করেছে গ্লোবাল ট্রেড।

অন্যদিকে, পরিবেশবান্ধব শিল্পে নতুন বাণিজ্যের সুযোগ তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি এখন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতেও স্থান পাচ্ছে। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে স্বাক্ষরিত অর্ধেকের বেশি বাণিজ্য চুক্তিতে জলবায়ুসংশ্লিষ্ট শর্ত যুক্ত হয়েছে। যদিও এসব শর্ত বাস্তবায়নে এখনও বড় ঘাটতি রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য বাধা দূর করা এবং উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন সক্ষমতা ও জলবায়ু তহবিল বৃদ্ধি করা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ করল আ.লীগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ করল আ.লীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেছে। এ সময় তারা বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে এবং রাত ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজার ও কুশলী ইউনিয়ন নিলফা বাজারে এই ঘটনাগুলি ঘটে। পরবর্তীতে রাত ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও একটি মিছিল বের করে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতক্ষ্যদর্শী সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বর্নি বাজারে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ছাড়া, পুরো বর্নি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। রাত ৮টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তারা সড়ক অবরোধ করে নিলফা বাজারের বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করা হয়। পরে রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, "বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়টি ভাঙচুর করে। অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে তান্ডব চালায়।"

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা জানান, "নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তান্ডব চালিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই।"

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, "টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে থানার ওসি আইয়ুব আলী মন্তব্য করেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক হিসেবে এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আবুল হাসনাত রিমন শিকদার (দৈনিক পুনরুত্থান), রাসেল মোল্লা (দৈনিক বরিশাল আজকাল), মো. রেহান উদ্দিন রেহান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), নয়নাভিরাম গাইন (দৈনিক দেশটিনি), এইচ আর মুক্তা (দৈনিক তারুণ্যের বার্তা), মো. আসলাম শিকদার (দৈনিক বাংলা), সিয়াম আব্দুল্লাহ (দৈনিক ঢাকা), মো. ছগীর হোসাইন (বৈশাখী টেলিভিশন) এবং এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের)।

এর আগে প্রেসক্লাবের ১ নং সদস্য আবুল হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত সকল সদস্যদের লিখিত পত্র এবং আলোচনার ভিত্তিতে প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ক্লাবের অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত সদস্য সচিব আরিফ সিকদার বলেন, "আমাদের উপর যে দায়িত্ব আপনারাও অর্পণ করেছেন, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার।"

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নং সদস্য আবুল হাসনাত রিমন সিকদার বলেন, "নবগঠিত এ কমিটির মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার রক্ষায় কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে বিমান হামলার সাইরেন, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


বাহরাইনে বিমান হামলার সাইরেন, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজানো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে, দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ প্রদান করেছে।

রোববার, বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক এই তথ্য প্রকাশ করেছেন।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, ওই পোস্টে জনসাধারণকে শান্ত থাকতে, নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ইরান বাহরাইনে হামলা চালিয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%