বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৫:৩৭ পি.এম
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠের মোহাম্মদিয়া এলাকায় একটি এতিমখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরও ১৯ জন। এই তথ্য দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তাদের মাধ্যমে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পর দেশটির সিভিল ডিফেন্স, দমকল এবং উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত লোকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সিভিল ডিফেন্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন জ্বলে ওঠার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলে ১০টি ফায়ার ইঞ্জিন, ১৬টি অ্যাম্বুলেন্স, দুটি মইযুক্ত উদ্ধারযান, বিশেষ উদ্ধার ইউনিট এবং জাতীয় প্রশিক্ষণ ও হস্তক্ষেপ ইউনিটের সদস্যরা মোতায়েন করা হয়।
কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আহত ১৯ জনের মধ্যে ১৭ জন দগ্ধ হয়েছেন, যাদের রাজধানীর জেরালদা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, আরও দুইজনকে আলজিয়ার্সের মুস্তাফা পাশা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচ শিশুকে নিরাপদে সরিয়ে অন্য একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। হতাহতের সংখ্যা প্রাথমিক এবং তদন্তের অগ্রগতির সঙ্গে এটি পরিবর্তিত হতে পারে।
এদিকে, আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিব আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েকদিন ধরে আলজেরিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। দেশটিতে শেষ এক সপ্তাহে প্রায় এক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড হয়েছে, যদিও এতিমখানার এই আগুনের সঙ্গে তাপপ্রবাহের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের সৈদাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের সাব-লেনটি কোনো কাজে আসছে না। এ সড়কের ধীরগতির যানবাহন চলাচলের সুবিধার্থে ২০ কিলোমিটার সাবলেন নির্মাণ করা হলেও বর্তমানে তা গবাদিপশু পালন, খড়ের গাদা, কাঠের গুঁড়ি রাখাসহ বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবে সড়কটি বর্তমানে কাজে লাগছে না।
সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর উপজেলা দুটি বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা। কেননা এখানকার উৎপাদিত তাঁত পণ্যের সুনাম দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। উৎপাদিত এসব তাঁত পণ্য পরিবহনের সুবিধা, জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্য নিয়ে যমুনা সেতুর পশ্চিশ সংযোগ মহাসড়কের সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে ধীরগতির যান চলাচলের জন্য সাব-লেন নির্মাণের উদ্যোগ নিয়েছিল সড়ক ও জনপদ বিভাগ। ২০১৪ সালে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে ২০ কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ না করায় সাবলেনটি কোনো কাজে আসছে না।
বেলকুচির ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘আমাদের ব্যবসায়ী কাজে নিয়মিত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তবে রাস্তার সাব-লেনটি যা অবস্থায় পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে। এতে আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রায়ই যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
কলেজ শিক্ষার্থী নুরুল হক জানান, সাব-লেনের কার্পেটিং উঠে গিয়ে নানা স্থানে বড় বড় গর্ত হয়েছে। সেই সাথে সড়কটি বর্তমানে গবাদিপশু পালন, খড়ের গাদা, কাঠের গুঁড়ি রাখাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে ধীর গতির যানবাহন চলাচল করছে। এতে মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সমস্যা সমাধানে দ্রুত সাবলেনটির সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
যাই হোক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক এই সড়কের সাব-লেনটি দীর্ঘকাল অব্যবহৃত অবস্থায় রয়েছে, যা নানা সমস্যা সৃষ্টি করেছে।
অঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়কে রূপান্তরের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত ও সহজ হবে।
সিরাজগঞ্জ বেলকুচি এই আঞ্চলিক সড়ক দিয়ে বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার প্রায় ১০ লাখ মানুষের যাতায়াত করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয়ভাবে একটি শিক্ষিত, মেধাভিত্তিক এবং শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার মান পুনরুদ্ধার করতে বর্তমান সরকার সম্পূর্ণরূপে আপসহীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি উল্লেখ করেন, নকলমুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বিগত ফ্যাসিস্ট আমলের ‘অটোপাস’ বা ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেয়ার অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে সরকার বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো দাবি বা অপসংস্কৃতিকে প্রশ্রয় দেয়া হবে না। তিনি আরো বলেন, কিছু স্পটে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, তার পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টায় লিপ্ত নির্দিষ্ট কিছু মহলের ইন্ধন রয়েছে এবং এমনকি আন্দোলনকারীদের মধ্যে অনেকে প্রকৃত পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীও নন।
তিনি স্পষ্টভাবে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে সব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ত্রুটি খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যথোপযুক্ত নম্বর (ক্রেডিট) দেয়ার ঘোষণা দেয়াও করা হয়েছে। ফলে প্রকৃত পরীক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের হাতে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ছড়ানো ছবি ও ভিডিওগুলোকে ‘ডিইনফরমেশন’ বা অপপ্রচার হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আরব আমিরাতে (ইউএই) একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শহীদ ওসমান শরীফ হাদি হত্যা মামলার আসামিরাও রয়েছেন।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি নথিপত্র ও ওয়ারেন্টের কপি পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী সে দেশে আটক আসামিদেরও দ্রুত ফেরত আনার প্রক্রিয়া চলছে। স্থানীয় আদালতে বেআইনি অনুপ্রবেশের মামলার কারণে ভারত কিছুটা সময় নিলেও চুক্তি অনুযায়ী মামলা চলমান থাকা অবস্থাতেও আসামিদের প্রত্যর্পণ সম্ভব।
জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার পতনের প্রাক্কালে হাসপাতাল থেকে বহু নথিপত্র গায়েব, চিকিৎসায় বাধা এবং লাশ গুম করার কারণে প্রকৃত সংখ্যা নিরূপণে জটিলতা তৈরি হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, শহীদের সংখ্যা প্রায় ১৪০০ বলা হলেও সরকারের ধারণা এই সংখ্যা ২০০০-এর অধিক। বর্তমানে ডিএনএ টেস্ট ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে, যার ফলে নথিবদ্ধ শহীদদের সংখ্যা আরও বাড়বে। বর্তমানে সরকারের পক্ষ থেকে ১৫ হাজারেরও বেশি শহীদ ও আহতদের সুনির্দিষ্ট গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আহতদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে বিন্যস্ত করে চিকিৎসাসহ অন্যান্য সহায়তা দেয়া হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্ষাকালীন আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনপ্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে বলে জানান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ Islam সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেয়ার কথাও তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
পরাষ্ট্রমন্ত্রী বলেন, 'হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ আমরা সকলে ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকি। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এভাবেই চলে আসছে। আগামী প্রজন্মও ঠিক আমাদের মতোই মিলেমিশে থাকবে।'
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, 'নির্বাচনের আগে আমাদের ইশতেহারে রংধনুর কথা উল্লেখ ছিল। সাতটি রং নিয়ে যেমন রংধনু হয়, ঠিক তেমনি আমাদের দেশে ভিন্ন ভিন্ন ধর্ম ও জাতি রয়েছে। আমরা সবাই মিলে এক বাংলাদেশ হয়ে থাকব।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো ধর্ম নিয়ে বিভেদ করে না। কোনো বৈষম্য করে না, আমাদের কাছে সবাই সমান। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। সবাই মিলে একসঙ্গে দেশ গড়ব, এটাই আমাদের বিশ্বাস।'
সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, 'কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না। কেউ যদি নষ্ট করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যেই হোক না কেন।'
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে দেশের উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, 'যারা জীবন দিয়ে আজকের এই দিনটিকে এনেছে, আমি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেয়া হবে।'
অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি), নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি বাগেরহাট জেলার ২০২৬ সালের বাকি সেশনের জন্য ঘোষণা করা হয়েছে। এই কমিটির নতুন জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ মনোনীত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে সোহেল রানা নির্বাচিত হয়েছেন।
বুধবার, ১৫ জুলাই, বাগেরহাট খানজাহান আলী ট্রাস্টের হল রুমে একটি দায়িত্বশীল সমাবেশের আয়োজন করা হয়, যেখানে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ তাদের নাম ঘোষণা করেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে ২০২৬ সালরের বাকি সেশনের সভাপতি এবং জেলা সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে, এর আগে ২০২৫-২৬ সালের সময়ে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হাফেজ মোর্শেদ আলম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ