০৫:৩০ পি.এম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের দুটি পদে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে, যা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে। সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
পদের বিবরণ ও বেতন
সিস্টেম ম্যানেজার
আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৩
বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা
প্রিন্সিপাল অফিসার
আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন
পদসংখ্যা: ৬১টি
গ্রেড: ৬
বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
সিস্টেম ম্যানেজার পদে যোগ্যতা
আবেদনকারীদের জন্য প্রয়োজন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এছাড়া, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রিন্সিপাল অফিসার পদে যোগ্যতা
আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা
২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদে প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদে ২১ থেকে ৩৫ বছর হতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর নির্ধারিত নিয়মে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: এইচএসসি পাসে স্কয়ার ফুডে সেলস অফিসার পদে আবেদন ২৫ অক্টোবর শেষ
নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন