প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকায় গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
ডিএমপি জানায়, ঢাকার বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২১, লালবাগ বিভাগে ৫৫, ওয়ারী বিভাগে ৫৯, মতিঝিল বিভাগে ৭৫, তেজগাঁও বিভাগে ৬০, মিরপুর বিভাগে ১১৪, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে ১০ জন অন্তর্ভুক্ত রয়েছে।
অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুড়ি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন