০৯:০৮ পি.এম
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের পরিবর্তন চলছে। সম্প্রতি, প্রতিষ্ঠানটির চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিদায়ের খবর এসেছে দায়িত্ব গ্রহণের প্রায় তিন বছর পর। এর আগে, প্রতিষ্ঠানটিতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছিল।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একাধিক সূত্র ড্যান লিনের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাঁকে সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলচ্চিত্র বিভাগে নেতৃত্বের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।
গত সপ্তাহে নেটফ্লিক্সে প্রায় এক হাজার কর্মী চাকরি হারিয়েছেন। একই সময়ে, প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়া চাকরি হারানোর খবরও আলোচনায় এসেছে। ধারাবাহিক এসব পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: ‘হাজার বছর ধরে’র অভিনেত্রী টুনি বয়স কম দেখানোর গোপন কারণ জানালেন
২০২৪ সালে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের দায়িত্ব গ্রহণ করেন ড্যান লিন। এর আগে, তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রাইডব্যাক পরিচালনা করতেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে ‘লেগো’ চলচ্চিত্র সিরিজ, ‘ইট’ ও ‘শার্লক হোমস’-এর মতো পরিচিত চলচ্চিত্রের সম্পৃক্ততা রয়েছে।
নেটফ্লিক্সে দায়িত্ব পালনকালে, ড্যান লিন ৮৮টি চলচ্চিত্রের অনুমোদন দেওয়া বা স্বত্ব সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সময়ে ‘এপেক্স’, ‘এমিলিয়া পেরেজ’ ও ‘হিয়ার কামস দ্য ফ্লাড’-এর মতো চলচ্চিত্র আলোচনায় এসেছে।
ড্যান লিনের উত্তরসূরি হিসেবে ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র বিভাগের সাবেক প্রধান মাইক ডি লুকা ও পাম অ্যাবডির নাম নিয়ে আলোচনা চলছে। তবে তাঁদের নেটফ্লিক্সে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক রদবদল চলচ্চিত্র নির্মাণ ও কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর বিনোদনজগতের।
আরও পড়ুন: কে-পপ তারকা ইজে শুরু করলেন নতুন অধ্যায়, বিয়ে সিউলে সম্পন্ন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন