০৫:১৪ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে, যা দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শত-শত আইনজীবী।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল বলেন, "আপনারা দেশে কোন ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সকল অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি।"
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
তিনি আরও বলেন, "আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকব। আমরা সকল অপকর্ম কঠিন হাতে দমন করতে প্রস্তুত।"
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আইনজীবীদের উদ্দেশে বলেন, "বন্ধুগণ, আপনারা সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে এবং যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদেরকে কঠিন হাতে দমন করা হবে।"
আজকের বিক্ষোভ মিছেলের নেতৃত্বে ছিলেন— বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন